1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
গাজীপুরের টঙ্গীতে ডিবি পরিচয়ে টাকা লুট গ্রেফতার-২ - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| বিকাল ৩:৩৮|
সংবাদ শিরোনামঃ
গৌরনদীতে বিদ্যুতের অবৈধ সংযোগে জরিমানা, ২৩ সংযোগ বিচ্ছিন্ন গৌরনদীতে বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরন টিকটকে আসক্ত স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী আটক মাদারীপুরের ডাসারে হত্যা মামলার আসামির জমি দখলের চেষ্টার অভিযোগ বাদী পক্ষের বিরুদ্ধে  দেবীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের পক্ষ থেকে ইউএনও সবুজ কুমার বসাককে বিদায় সংবর্ধনা,, নড়াগাতীতে যুবদলের মাদকবিরোধী অভিযান অনুতপ্তদের স্বাভাবিক জীবনে ফেরার আহ্বান মাদারীপুর জেলা প্রশাসকে সম্মেলন কক্ষে উপজেলা ইউআরটি সদস্যদের নিয়ে দিন ব্যাপি গ্রাম আদালত বিষয়ক রিফ্রেশার্স প্রশিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত ডাসারের কাজীবাকাইতে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন ও ভিডিও শো অনুষ্ঠিত ৫০ লাখ টাকার ইট সোলিং রাস্তা অল্পদিনেই বেহাল, তদন্তের দাবি এলাকাবাসীর গৌরনদীতে এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ সম্পন্ন, সনদ পেলেন সাংবাদিকরা

গাজীপুরের টঙ্গীতে ডিবি পরিচয়ে টাকা লুট গ্রেফতার-২

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪৯৬ বার পড়া হয়েছে

সাবরিনা জাহান,গাজীপুর জেলাঃ- গাজীপুরের টঙ্গীতে ডিবি পরিচয়ে বিকাশ দোকানির কাছ থেকে টাকা লুটের ঘটনায় জড়িত থাকার অভিযোগে গতকাল বুধবার রাতে ঢাকা ও টঙ্গীর আরিচপুর মদিনাপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করে থানায় নিয়ে আসে পুলিশ। এদের মধ্যে একজন বরখাস্তকৃত পুলিশ সদস্য আজাদুর রহমান আজাদ ও অপরজন সাংবাদিক পরিচয় দানকারী কামরুজ্জামান টিটু।

গ্রেফতারকৃতদের আজ বৃহস্পতিবার দুপুরে গাজীপুর আদালতে প্রেরণ করা হয়েছে। টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম এর সাথে যোগাযোগ করলে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত বলেন, ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে তাদের দুইজনকে চিহ্নিত করা হয়। গ্রেফতারকৃত পুলিশ সদস্য আজাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ থাকায় তিনি সাময়িক ভাবে বরখাস্ত হয়েছেন। অপরজন সাংবাদিক পরিচয় দানকারী কামরুজ্জামান টিটু।

উল্লেখ্য, গত সোমবার রাত সাড়ে এগারোটার দিকে টঙ্গীর স্টেশন রোড এলাকায় বিকাশ এজেন্ট সুমন ও তার ভাতিজা আবিরকে নিয়ে বাসায় ফিরছিলেন। এসময় তারা টঙ্গী আবেদা হাসপাতালের সামনে ডিবি লেখা সংবলিত একটি গাড়ি থেকে ৭-৮ জন দুর্বৃত্ত নেমে তাদেরকে মারধর করে গাড়িতে উঠিয়ে নেওয়ার চেষ্টা করে। পরে তারা ডাকচিৎকার শুরু করলে একপর্যায়ে তাদের কাছে থাকা ব্যাগ ভর্তি নগদ ৩ লাখ ৫০ হাজার টাকা হাতিয়ে সটকে পড়েন। এ ঘটনায় গত বুধবার থানায় একটি মামলা নেয় পুলিশ। পরে মামলার সূত্র ধরে ঘটনাস্থলের সিসিটিভির ফুটেজ সংগ্রহ করে ঘটনার সাথে জড়িত দুই প্রতারককে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com