1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
গাছায় টেক্সটাইল গোডাউনে অগ্নিকাণ্ড: ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে মাঠে ‘নিচিচা’, লিফলেট বিতরণে সচেতনতার বার্তা ডাসারে পরকীয়ার জেরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, গ্রেপ্তার ১ দুই যুগের অবহেলা কাটিয়ে প্রাণ ফিরছে বরিশাল সদর উপজেলা পরিষদের পুকুরে গৌরনদীতে মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করলেন প্রকৌশলী আলতাফ, সংবর্ধিত পাঁচ কৃতী শিক্ষার্থী গৌরনদীতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে প্রস্তুতি, সভায় জেলা-উপজেলা নেতারা মাদারীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী ও আরেক নারীর বিরুদ্ধে পরিবারের অভিযোগ আগৈলঝাড়ায় জমি বিরোধে যুবককে নির্যাতনের অভিযোগ, লুটের দাবি পরিবারের বানারীপাড়ায় সেফটি ট্যাংকে নেমে দুই শ্রমিকের মৃত্যু কালকিনিতে ভাড়ায় মারা-মারি করতে এসে হত্যা মামলার আসামি নিহত, আহত-৫ খুলনায় যুবককে গুলি করে হত্যা, ঘটনাস্থলে নম্বরপ্লেটবিহীন মোটরসাইকেল

গাছায় টেক্সটাইল গোডাউনে অগ্নিকাণ্ড: ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : সোমবার, ২ অক্টোবর, ২০২৩
  • ৪৯২ বার পড়া হয়েছে

সাবরিনা জাহান,গাজীপুর জেলা প্রতিনিধিঃ- গাজীপুরের গাছা এলাকার কলম্বিয়া রোডে ইউনি ম্যাক্স টেক্সটাইলের টিনশেড গোডাউন ও পাশের টিনশেড বাসায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার ভোরে এ দুর্ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে।

সোমবার (২ অক্টোবর) এ তথ্য জানান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ওয়্যারহাউজ ইন্সপেক্টর (মিডিয়া সেল) মো. আনোয়ারুল ইসলাম।তিনি বলেন, সোমবার (২ অক্টোবর) ভোর ৩টা ২৯ মিনিটে গাজীপুরের গাছা এলাকার কলম্বিয়া রোডে ইউনি ম্যাক্স টেক্সটাইলের টিনশেড গোডাউন ও পাশের টিনশেড বাসায় অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস।

৩টা ৪৫ মিনিটে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। গাজীপুর ও টঙ্গী ফায়ার স্টেশনের ৬টি ইউনিট কাজ করে।তিনি আরও বলেন, ভোর ৪টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। আর ৬টা ৪০ মিনিটে আগুন সম্পূর্ণ নির্বাপণ করা হয়। এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। অগ্নিকাণ্ডের কারণ, ক্ষতি ও উদ্ধারের পরিমাণ তদন্তের পর জানা যাবে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com