1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
কালিয়ায় পাখিমারা গ্রামে খাদ্যবান্ধব কর্মসূচির খাদ্যশস্য বিতরণ কেন্দ্র উদ্বোধন - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| সকাল ১১:০৯|
সংবাদ শিরোনামঃ
দূর্গাপুরে ৬ বছর ধরে নিখোঁজ সাংবাদিক পিতা, মাওলানা আতাউর রহমান আক্তার আগৈলঝাড়ায় খালের আবর্জনা অপসারণের রক্ষায় সচেতনতামূলক এডভোকেস ক্যাম্পেইন দেবীগঞ্জে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ গৌরনদী প্রেসক্লাবের সভাপতি জহিরকে হত্যার হুমকি: থানায় জিডি গৌরনদীতে মাই টিভির জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া-মোনাজাত পঞ্চগড়ে কৃষকদের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ,, আগৈলঝাড়ায় নববর্ষ উপলক্ষে বৈশাখী বর্ণাঢ্য শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় গৌরনদীতে বাংলা নববর্ষে শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান রামপালে নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলা বর্ষবরণ খালে ভাসছিল নবজাতকের লাশ

কালিয়ায় পাখিমারা গ্রামে খাদ্যবান্ধব কর্মসূচির খাদ্যশস্য বিতরণ কেন্দ্র উদ্বোধন

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ১৪৩ বার পড়া হয়েছে

মোঃ বাবলু মল্লিক, কালিয়া প্রতিনিধিঃ-

নড়াইলের কালিয়া উপজেলার পহরডাঙ্গার পাখিমারা গ্রামে বুধবার সকাল১০ ফিতা কেটে উদ্বোধন করা হলো খাদ্য অধিদপ্তর পরিচালিত খাদ্যবান্ধব কর্মসূচির নতুন খাদ্যশস্য বিতরণ কেন্দ্র। উদ্বোধনের পরপরই চাল নিতে কেন্দ্রের সামনে ভিড় করেন স্থানীয় সুবিধাভোগীরা।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, পহরডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মল্লিক মাহমুদুল ইসলাম, পহরডাঙ্গা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব কুবাদ সিকদার, ইউপি সদস্য বোরহান সিকদার ও কাজল মোল্লা। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ গ্রামবাসী উপস্থিত ছিলেন।

কর্মসূচির আওতায় তালিকাভুক্ত প্রতিটি উপকারভোগী মাসে ৩০ কেজি করে চাল পাবেন, যার মূল্য কেজিপ্রতি নির্ধারণ করা হয়েছে ১৫ টাকা। প্রতি সপ্তাহে রবিবার থেকে বৃহস্পতিবার সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ বিতরণ কার্যক্রম চলবে। বছরে ছয় মাস এ চাল বিতরণ করা হবে।

চাল নিতে আসা পাখিমারা গ্রামের হতদরিদ্র কৃষক আব্দুল গফুর বলেন, “আমাদের মতো গরিব মানুষদের জন্য এই চাল খুব সহায় হয়ে দাঁড়াবে। বাজারে এখন যে দামে চাল কিনতে হয়, সেটা আমাদের পক্ষে বহন করা সম্ভব না।”
এছাড়া স্থানীয় গৃহিণী রোকেয়া বেগম বলেন, “প্রতি মাসে ৩০ কেজি চাল পাওয়া গেলে সংসার চালাতে অনেকটা স্বস্তি মিলবে।”

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, খাদ্যবান্ধব কর্মসূচি দরিদ্র ও নিম্নআয়ের মানুষের জন্য সরকারের একটি মানবিক উদ্যোগ। এ কর্মসূচির মাধ্যমে গ্রামের সাধারণ মানুষ ন্যায্যমূল্যে চাল পাচ্ছে। এতে একদিকে যেমন মানুষের ভোগান্তি কমছে, অন্যদিকে সমাজে স্বস্তি ফিরছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com