1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
কনকনে ঠান্ডা শীত, শুরু হবে উত্তরাঞ্চল থেকে - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী”মাদক ব্যবসায়ীদের কঠোর হুশিয়ারী কৃতী শিক্ষক-শিক্ষার্থীদের সংবর্ধনা, পহরডাঙ্গায় উৎসবের আমেজ মেয়র হতে শুধু ভোটই যথেষ্ট? গৌরনদী পৌরবাসীর সামনে চার কঠিন প্রশ্ন বাচসাস সদস্য অরণ্য শোয়েবের বাবা অসুস্থ, সবার কাছে দোয়া কামনা নির্মাণকাজে বাধা ও পাঁচ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন গৌরনদীতে ক্যাথলিক চার্চ মার্কেটের শুভ উদ্বোধন বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ মাদারীপুরে নিজ উদ্যোগে রাস্তা পরিষ্কার”এলাকা জুড়ে প্রশংসায় ভাসাছেন জব্বার হাওলাদার আওয়ামী লীগের দুঃসময়ে কর্মীদের পাশে সজীব ওয়াজেদ জয়, ‘সহযোদ্ধা’ হিসেবে থাকার বার্তা নড়াইলে বাক্‌প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ, খালাতো ভাই গ্রেপ্তার

কনকনে ঠান্ডা শীত, শুরু হবে উত্তরাঞ্চল থেকে

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শনিবার, ২ নভেম্বর, ২০২৪
  • ৪১৫ বার পড়া হয়েছে

বঙ্গোপসাগরে মৌসুমের স্বাভাবিক নতুন একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি বর্তমানে দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। তবে এর প্রভাব এখনো বাংলাদেশে পড়েনি। নভেম্বরের শুরুতেও দেশের অধিকাংশ স্থানে এখনো ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে।

শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চট্টগ্রাম বিভাগে ৩৫ ডিগ্রি সেলসিয়াস এবং অধিকাংশ জায়গায় তা ৩০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে ছিল। তবে ইতোমধ্যে দেশের উত্তর অংশে শীতের প্রভাব লক্ষ্য করা যাচ্ছে।

শনিবার সকালে ৭২ ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়েছে, সারা দেশের তাপমাত্রা আরো কিছুদিন অপরিবর্তিত থাকবে। দেশের অধিকাংশ স্থানে আংশিক মেঘলা এবং আবহাওয়া থাকবে প্রধানত শুষ্ক থাকবে।

এ দিন সকাল ৬টায় ঢাকার বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯০ শতাংশ। সর্বনিম্ন তাপমাত্রা ২৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস থাকলেও জলীয় বাষ্পের কারণে গরম অনুভূত হচ্ছে।

আবহাওয়া অধিদফতর আরো জানিয়েছে, আগামী ৫ দিনে বৃষ্টিপাতের প্রবণতা রয়েছে।

শীত কবে থেকে পড়বে জানতে চাইলে আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ গণমাধ্যমকে জানান, আগামী আরো কিছু দিন আবহাওয়া প্রায় অপরিবর্তিত থাকবে। তারপর ধীরে ধীরে দেশের উত্তরাঞ্চল শীতল হতে শুরু করবে। তাদের ধারণা, ডিসেম্বরের ২০ তারিখের পর ঢাকায় শীত পড়বে।

গরম না কমার বিষয়ে তিনি আরো বলেন, দেশের দক্ষিণ দিক থেকে এখনো সামান্য বাতাস প্রবাহিত হচ্ছে। এই দক্ষিণা বাতাস বাড়াচ্ছে গরম। দক্ষিণা বাতাস জলীয় বাষ্প নিয়ে আসছে, যে কারণে আবহাওয়া উষ্ণ হয়ে যাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com