1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
ওয়ার্ল্ড ভিশনের বার্ষিক কমিউনিটি পর্যালোচনা ও পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
বিষপানে না ফেরার দেশে ঝুমুর, মাকে আর কখনো “মা” বলে ডাকবে না চার বছরের শিশু। কালিয়ায় বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ পালিত। শিক্ষকদের মর্যাদা ও পেশাগত সুরক্ষার আহ্বানে উজিরপুরে বিশ্ব শিক্ষক দিবস স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে দীর্ঘদিনের মানসিক নির্যাতনের অভিযোগ, ভিডিও কলে বিষপান প্রবাসীর স্ত্রীর উজিরপুরে সাংবাদিকদের সঙ্গে এসিল্যান্ডের সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় রাবিতে সাংবাদিকদের ওপর হামলা, ১৪ ঘণ্টাতেও হয়নি তদন্ত কমিটি গৌরনদীতে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপন  গৌরনদীতে শিক্ষক দিবসে শ্রদ্ধা-ভালোবাসায় অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের সম্মাননা বেকুটিয়া সেতুতে চোরাই মালসহ কয়েকজন আটক, সেতু কাঁপার ঘটনার যোগসূত্র খতিয়ে দেখছে পুলিশ বরিশালবাসীর হৃদয়ে জায়গা করে নিলেন জনবান্ধব এসিল্যান্ড আজহারুল ইসলাম

ওয়ার্ল্ড ভিশনের বার্ষিক কমিউনিটি পর্যালোচনা ও পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : সোমবার, ১৫ জুন, ২০২৬
  • ১৩০ বার পড়া হয়েছে

 

মোঃ আকাশ উজ্জামান শেখ, রামপাল উপজেলা প্রতিনিধিঃ-

বাগেরহাটের রামপালে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ রামপাল এরিয়া প্রোগ্রামের বার্ষিক কমিউনিটি পর্যালোচনা ও পরিকল্পনা প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

১৫ জুন( সোমবার) সকালে উপজেলা অডিটোরিয়ামে রামপাল এপির সিনিয়র প্রোগ্রাম অফিসার নাথন চৌকিদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার মোঃ শাহীনুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফিল্ড Coordinator কমিউনিটি এনজেজমেন্ট ও পাটনাশিপ আলিয়া সুলতানা।

এসময় আরো উপস্থিত ছিলেন রামপাল এপি’র প্রোগ্রাম অফিসার সুবাশ জয়ধর, প্রোগ্রাম অফিসার ইশিতা বৈরাগী, প্রোগ্রাম অফিসার শিউলী কস্তা, প্রোগ্রাম অফিসার পার্থ সারথী দোবে,ভিডিএস, শিশু ও যুব ফোরাম, ধর্মীয় নেতৃবৃন্দ, সরকারি-বেসরকারি কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এসময় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ রামপাল এরিয়া প্রোগ্রামের পূর্বে যেসব নানামুখী কার্যক্রম সম্পাদন করেছে সেগুলো নিয়ে আলোচনা করা হয় এবং সুবিধা_ অসুবিধার দিক গুলো তুলে ধরে পর্যালোচনা করা হয় । সেই সাথে এপির হতদরিদ্র মানুষ, যারা সমাজ থেকে পিছিয়ে আছে তাদের কাছে আরো ভালো সেবা নিয়ে কিভাবে পৌছানো যায় সেসব বিষয় নিয়ে সামনের দিন গুলোর কর্মপরিকল্পনা করা হয়।

ওয়ার্ল্ড ভিশনের যে ফাইভ জিরো প্লাস পরিকল্পনা রয়েছে তার যথাযথ বাস্তবায়নে রামপাল এরিয়া প্রোগ্রাম সর্বদাই সক্রিয় ভূমিকা পালন করে চলেছে বলে বক্তব্যরা অভিমত ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com