1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
উজিরপুরে সাংবাদিকদের সঙ্গে এসিল্যান্ডের সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
কালিয়ায় বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ পালিত। শিক্ষকদের মর্যাদা ও পেশাগত সুরক্ষার আহ্বানে উজিরপুরে বিশ্ব শিক্ষক দিবস স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে দীর্ঘদিনের মানসিক নির্যাতনের অভিযোগ, ভিডিও কলে বিষপান প্রবাসীর স্ত্রীর উজিরপুরে সাংবাদিকদের সঙ্গে এসিল্যান্ডের সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় রাবিতে সাংবাদিকদের ওপর হামলা, ১৪ ঘণ্টাতেও হয়নি তদন্ত কমিটি গৌরনদীতে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপন  গৌরনদীতে শিক্ষক দিবসে শ্রদ্ধা-ভালোবাসায় অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের সম্মাননা বেকুটিয়া সেতুতে চোরাই মালসহ কয়েকজন আটক, সেতু কাঁপার ঘটনার যোগসূত্র খতিয়ে দেখছে পুলিশ বরিশালবাসীর হৃদয়ে জায়গা করে নিলেন জনবান্ধব এসিল্যান্ড আজহারুল ইসলাম চেয়ারম্যান পদ থেকে বিদায় নিয়েছি, মাহিলাড়াবাসীর হৃদয় থেকে নয়’ আবেগঘন বিদায়ী বার্তায় কৃতজ্ঞতা, স্মৃতিচারণ ও ক্ষমা চাইলেন সৈকত গুহ পিকলু

উজিরপুরে সাংবাদিকদের সঙ্গে এসিল্যান্ডের সৌহার্দ্যপূর্ণ মতবিনিময়

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

 

উজিরপুর প্রতিনিধিঃ-

বরিশালের উজিরপুরে সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক উম্মে সালমা খানুনের আমন্ত্রণে পেশাদার সাংবাদিকদের সংগঠন উজিরপুর সাংবাদিক ইউনিয়ন এর নেতৃবৃন্দ ও স্থানীয় সাংবাদিকদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় ও সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) বেলা ১১টায় উজিরপুর পৌরসভায় পৌর প্রশাসকের কার্যালয়ে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।

মতবিনিময়কালে উপজেলার ভূমি ব্যবস্থাপনা, ভূমি অফিসের সেবার মানোন্নয়ন, পৌরসভার নাগরিক সেবা, জনদুর্ভোগ ও স্থানীয় বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়। সাংবাদিকরা সাধারণ মানুষের সেবাপ্রাপ্তির ক্ষেত্রে বিদ্যমান বিভিন্ন সমস্যা ও ভোগান্তির বিষয় তুলে ধরেন। পাশাপাশি পৌর এলাকার সড়ক, ড্রেনেজ ব্যবস্থা, জলাবদ্ধতা ও নাগরিক সুবিধা নিশ্চিত করার বিষয়েও আলোচনা হয়।

এ সময় উজিরপুর সাংবাদিক ইউনিয়নের আহ্বায়ক আমার সংবাদ ও ভোরের অঙ্গীকার প্রতিনিধি নাজমুল হক মুন্না, সদস্য সচিব দৈনিক ষোষনা ও সময়ের বার্তা প্রতিনিধি মোঃ জুনায়েদ খান সিয়াম, সাবেক সভাপতি আমাদের সময় ও বাঙলার জাগরণ প্রতিনিধি আঃ রহিম সরদার, সাধারণ সম্পাদক দেশ রুপান্তর প্রতিনিধি শাকিল মাহমুদ বাচ্চু, নির্বাহী সদস্য দৈনিক সংবাদ প্রতিনিধি কল্যাণ কুমার চন্দ, যুগ্ম আহ্বায়ক হিরন্ময় প্রতিনিধি বিপ্লব চন্দ্র হাজারী, সদস্য কালবেলা প্রতিদিন আসাদুজ্জামান সোহাগ, দৈনিক শাহনামা প্রতিনিধি গোলাম মোস্তফা আকাশ,চ্যানেল দুর্বার ও বিডি প্রভাত প্রতিনিধি রফিকুল ইসলাম হিমেল, সাংবাদিক মেহেদী হাসান ভুইয়া ভোরের আলো প্রতিনিধি,ও ফারদীন আহমেদ নিয়াজ ফেস দ্যা পিপলস প্রতিনিধি সহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এ সময় আরো উপস্থিত ছিলেন উজিরপুর পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুর রহমান খান।

আলোচনায় প্রশাসন ও সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, সমন্বয় ও যোগাযোগ আরও জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়। জনস্বার্থসংশ্লিষ্ট সমস্যা দ্রুত চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নেওয়ার পাশাপাশি প্রশাসনের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে জনগণকে অবহিত করার ক্ষেত্রেও সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা নিয়ে আলোচনা হয়।

সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক উম্মে সালমা খানুন বলেন, সাধারণ মানুষের সেবা নিশ্চিত করাই প্রশাসনের মূল লক্ষ্য। ভূমি ও পৌরসভার সেবাকে আরও সহজ, স্বচ্ছ ও জনবান্ধব করতে কাজ করা হবে। এ ক্ষেত্রে সাংবাদিকদের গঠনমূলক সহযোগিতা ও পরামর্শ গুরুত্বপূর্ণ।

উজিরপুর সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ বলেন, জনস্বার্থে প্রশাসনের ইতিবাচক উদ্যোগগুলো জনগণের কাছে তুলে ধরার পাশাপাশি সাধারণ মানুষের সমস্যা, ভোগান্তি ও প্রত্যাশার বিষয়গুলোও দায়িত্বশীলতার সঙ্গে প্রশাসনের কাছে তুলে ধরা হবে। প্রশাসন ও সাংবাদিকদের পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে এলাকার মানুষের সেবার মান আরও উন্নত করা সম্ভব।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com