1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
গৌরনদীতে নতুন ইউপি প্রশাসকের মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
বরগুনায় কালবেলার প্রতিনিধির হাতে হাতকড়া, বিএমএসএফের উদ্বেগ বাবাকে ঘিরে আলোচিত ঘটনার পর স্কুলে ফিরল তুবা, পাশে ইউএনও গৌরনদীতে নতুন ইউপি প্রশাসকের মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত রাড্ডা গুঁড়িয়ে দেওয়ার নেপথ্যে কারা—হামলা থেকে এমপির পদত্যাগ মাদারীপুরে গোয়েন্দা পুলিশের পৃথক অভিযান: ৪০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৬ মেসিকে ছাড়াই আর্জেন্টিনার দাপট, বলিভিয়াকে ৪-০ গোলে উড়িয়ে নতুন যুগের বার্তা গৌরনদীতে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন।  তালাবদ্ধ বাসায় সাবেক শিক্ষিকার হাত-পা বাঁধা অর্ধগলিত মরদেহ উদ্ধার, রহস্য ঘিরে তদন্ত দুই মাসের ‘সম্পর্ক’ ঘিরে তোলপাড়, আগরপুর ডিগ্রি কলেজের প্রভাষক সাময়িক বরখাস্ত

গৌরনদীতে নতুন ইউপি প্রশাসকের মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

 

প্রতিদিনের ক্রাইম নিউজ ডেস্ক, বরিশাল গৌরনদীঃ-

বরিশালের গৌরনদী উপজেলার ৬ নম্বর বাটাজোর ইউনিয়ন পরিষদের নতুন প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পলাশ সরকার। এ উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে ইউনিয়ন পরিষদ সভাকক্ষে এক পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো.আব্দুল হালিমের সঞ্চালনায় উপস্থিত অতিথিরা নতুন প্রশাসককে ফুল দিয়ে বরণ করে নেন।

পরিচিতি সভায় বাটাজোর ইউনিয়নের সার্বিক উন্নয়ন, শিক্ষা, জনসেবার মান উন্নয়ন এবং এলাকার সাধারণ মানুষের নানা সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় উপস্থিত ব্যক্তিবর্গ নতুন প্রশাসকের প্রতি পূর্ণ সমর্থন ও সহযোগিতা ব্যক্ত করেন এবং ইউনিয়নের সার্বিক অগ্রগতিতে একযোগে কাজ করার অঙ্গীকার প্রকাশ করেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন গৌরনদী পল্লী বিদ্যুৎ এর ডিজিএম প্রকৌশলী মোঃ এ হালিম খান, বাটাজোর অশ্বিনী কুমার ইনস্টিটিউট এর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অসীম কুমার ওঝা, বাটাজোর ইউনিয়ন বিএনপির আহবায়ক আজাদ মৃধা, সদস্য সচিব ও বাটাজোর বন্দর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ইমদাদুল হক পান্না, যুবদল নেতা খোকন ফকির, ছাত্রদল নেতা মাইনুল সরদার, বাবু তালুকদার ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, স্থানীয় শিক্ষকমন্ডলী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, স্থানীয় ব্যবসায়ী, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সমাপনী বক্তব্যে নতুন প্রশাসক ডা. পলাশ সরকার ইউনিয়নকে সম্পূর্ণ দুর্নীতিমুক্ত, শিক্ষা ও সেবামূলক কর্মকান্ড তরান্বিত করাসহ সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে একটি সুশাসিত ও মডেল ইউনিয়ন গড়ার আশাবাদ ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com