1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
‎আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিএনপির পোলিং এজেন্ট প্রশিক্ষণ অনুষ্ঠিত। - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
আগৈলঝাড়ায় ভ্রাম্যমাণ আদালতে মাদক ব্যবসায়ীকে কারাদণ্ড আগৈলঝাড়ায় পুলিশের সাঁড়াশি অভিযান: ২০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার-১ উজিরপুরে চার প্রতিষ্ঠানকে ৪৬ হাজার টাকা জরিমানা বরিশাল বুখাইনগরে অভিযানে ৮ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বরিশাল আদালত ভবনের, সপ্তম তলা থেকে পড়ে যুবকের মৃত্যু। রাবি ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার, ৬ জনকে শোকজ গৌরনদীতে উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত প্রধানমন্ত্রীর সম্মাননা পাওয়া শিক্ষক রমণী কান্ত বেপারীকে সংবর্ধনা দিলেন জহির উদ্দিন স্বপন আগৈলঝাড়ায় জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ উদ্বোধন করেন জহির উদ্দিন স্বপন এমপি পঞ্চগড়ে রিকশাচালক হত্যা মামলায় সাবেক এমপি মুক্তা কারাগারে

‎আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিএনপির পোলিং এজেন্ট প্রশিক্ষণ অনুষ্ঠিত।

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩২৭ বার পড়া হয়েছে

 

‎পলাশ তালুকদার, গৌরনদী প্রতিনিধিঃ-

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উদ্যোগে পোলিং এজেন্ট প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ‎শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল সারে ১১ টায় আগৈলঝাড়া উপজেলার আগৈলঝাড়া গার্লস মডেল বালিকা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।

‎কর্মশালার উদ্বোধন করেন বরিশাল-১ (গৌরনদী–আগৈলঝাড়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য এম জহির উদ্দিন স্বপন।
‎
‎প্রশিক্ষণ কর্মশালায় বক্তারা বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে পোলিং এজেন্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভোটকেন্দ্রে ভোটারদের অধিকার রক্ষা, ভোট গ্রহণ ও গণনা প্রক্রিয়ায় সতর্ক নজরদারি এবং নির্বাচন কমিশনের বিধিমালা সম্পর্কে সম্যক ধারণা থাকা পোলিং এজেন্টদের জন্য অপরিহার্য।
‎
‎প্রধান অতিথির বক্তব্যে জহির উদ্দিন স্বপন বলেন,“ভোটের দিন প্রতিটি কেন্দ্রেই আমাদের পোলিং এজেন্টদের সজাগ, সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। জনগণের ভোটাধিকার রক্ষার সংগ্রামে পোলিং এজেন্টরাই হচ্ছে সম্মুখসারির সৈনিক।”
‎
‎তিনি আরও বলেন, বিএনপি জনগণের ভোটে বিশ্বাস করে এবং সেই ভোট যেন কোনোভাবেই বাধাগ্রস্ত না হয়, সেজন্য পোলিং এজেন্টদের আইনি ও কৌশলগত প্রশিক্ষণ অত্যন্ত জরুরি। ‎প্রশিক্ষণ কর্মশালায় পোলিং এজেন্টদের ভোটগ্রহণ প্রক্রিয়া, আপত্তি উত্থাপন, ব্যালট পেপার ও ব্যালট বাক্সের নিরাপত্তা, ভোট গণনা এবং নির্বাচন সংশ্লিষ্ট আইন ও আচরণবিধি সম্পর্কে বিস্তারিত ধারণা প্রদান করা হয়।
‎
‎অনুষ্ঠানে বিএনপির স্থানীয় ও উপজেলা পর্যায়ের নেতাকর্মী, সম্ভাব্য পোলিং এজেন্টসহ বিভিন্ন স্তরের দলীয় দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com