1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
গৌরনদীতে উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
রাবি ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার, ৬ জনকে শোকজ গৌরনদীতে উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত প্রধানমন্ত্রীর সম্মাননা পাওয়া শিক্ষক রমণী কান্ত বেপারীকে সংবর্ধনা দিলেন জহির উদ্দিন স্বপন আগৈলঝাড়ায় জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ উদ্বোধন করেন জহির উদ্দিন স্বপন এমপি পঞ্চগড়ে রিকশাচালক হত্যা মামলায় সাবেক এমপি মুক্তা কারাগারে হয়রানিমূলক মামলায় দীর্ঘ কারাভোগের পর জামিনে মুক্ত আগৈলঝাড়ার দুই সাংবাদিক ৬০ বছর বিনা পারিশ্রমিকে পাঠদান, শিক্ষক দিবসে রাষ্ট্রীয় স্বীকৃতি পেলেন ‘রমণী স্যার’ দেবীগঞ্জে দুধ পান করেই অসুস্থ ১৭ শিক্ষার্থী, হাসপাতালে ভর্তি, নড়াগাতীতে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা বিষপানে না ফেরার দেশে ঝুমুর, মাকে আর কখনো “মা” বলে ডাকবে না চার বছরের শিশু।

গৌরনদীতে উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

 

এ,এস মামুন বরিশাল গৌরনদীঃ-

বরিশালের গৌরনদীতে ২০২৬-২৭ অর্থবছরের রাজস্ব বাজেটের আওতায় সরকারি ও প্রাতিষ্ঠানিক পুকুর এবং উন্মুক্ত জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে বিভিন্ন খাল ও উন্মুক্ত জলাশয়ে পোনা মাছ অবমুক্ত করা হয়। কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদায়) ও বরিশাল-১ আসনের সংসদ সদস্য এম. জহির উদ্দিন স্বপন।

গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইব্রাহীমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা অতিরিক্ত মৎস্য কর্মকর্তা মানিক মল্লিক, বরিশাল জেলা উত্তর বিএনপির সদস্য সচিব মো. মিজানুর রহমান মুকুল খান, উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আলম বিপ্লব, বরিশাল জেলা বিএনপির সিনিয়র সদস্য আলহাজ্ব আবুল হোসেন মিয়া, গৌরনদী উপজেলা বিএনপির সদস্য সচিব জহির সাজ্জাদ হান্নান এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদউজ্জামান মিন্টু।

এ সময় আরও উপস্থিত ছিলেন গৌরনদী পৌর বিএনপির আহ্বায়ক মো. জাকির হোসেন শরীফ, সদস্য সচিব মো. শফিকুর রহমান শরীফ স্বপন, বিএনপি নেতা আবু বকর গাজী, শামীম আহমেদ, সাইদুল আলম সেন্টু, মিজানুর রহমান আকবর ও ফুয়াদসহ উপজেলা বিএনপি এবং সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি, জলজ জীববৈচিত্র্য সংরক্ষণ এবং সাধারণ মানুষের মাছের চাহিদা পূরণে ইতিবাচক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা জানান।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com