1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
সেনা সদস্য কে হত্যা মামলায় ফাঁসানোর চেষ্টা - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| বিকাল ৫:৪৬|
সংবাদ শিরোনামঃ
নড়াইলের নড়াগাতী থানাকে উপজেলায় উন্নীতের দাবি মন্ত্রীর দ্বারস্থ এমপি বিশ্বাস জাহাঙ্গীর আলম রামপালে প্রশাসনের নাম ভাঙিয়ে চাঁদাবাজি সাংবাদিকের বিরুদ্ধে অভিযোগ মাদারীপুরে জমি নিয়ে বিরোধের জের ধরে ১৪ বছরের কিশোরকে পিটিয়ে হত্যার অভিযোগ পঞ্চগড়ের বোদায় বিদ্যালয়ে শিক্ষার্থী শ্লীলতাহানি অভিযোগ: অভিযুক্ত প্রধান শিক্ষক আটক,, আগৈলঝাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড: ৩টি বসতবাড়ি ও ১টি রান্নাঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ১০ লাখ টাকা আগৈলঝাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড: ৩টি বসতবাড়ি ও ১টি রান্নাঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ১০ লাখ টাকা রামপালে জাহিদুল গ্যাংয়ের জাহিদুল র‍্যাবের হাতে আটক মাদারীপু‌রে জমি সংক্রান্তের জেরে গণমাধ্যমকর্মী‌কে কু‌পিয়ে জখম”বিচারের দাবিতে সংবাদ সম্মেলন মাদারীপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কার্যক্রমে গতি আনতে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত দেবীগঞ্জে তেল পাম্পে মিছিল নিয়ে এসে ইউএনওর উপর হামলা ও অস্ত্র ছিনিয়ে নেয়ার চেষ্টা,

সেনা সদস্য কে হত্যা মামলায় ফাঁসানোর চেষ্টা

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বুধবার, ১৮ জুন, ২০২৫
  • ২২৬ বার পড়া হয়েছে

দেবিগঞ্জ প্রতিনিধিঃ- পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার সোনাহার ইউনিয়নে জমি নিয়ে বিরোধের জেরে সেনা সদস্য সামসুল আলম শেখ ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে মিথ্যা মামলার মাধ্যমে ফাঁসানোর চেষ্টা করছে প্রতিপক্ষ।

জানা গেছে, পূর্বের জমি-সংক্রান্ত বিরোধের জের ধরে ১৪ জুন ২০২৫ খ্রিস্টাব্দে টুপির মোড় এলাকার সড়কের পাশে শাহালী ও খলিলুর রহমান ওরফে খলিলের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা হয়, যা পরে মারামারির পর্যায়ে পৌঁছায়। এতে উভয় পক্ষই আহত হয়।

মারামারির খবর পেয়ে সামসুল আলম শেখ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে বিষয়টি মীমাংসা করেন। তিনি শাহালীর ভাতিজা হওয়ায় প্রতিপক্ষ তার ওপর ক্ষিপ্ত হয়ে ওঠে এবং তাকে চাকরি খাওয়ার হুমকি দিতে থাকে।

এ বিষয়ে সামসুল আলম তার কর্মস্থল ইউনিট এবং দেবীগঞ্জ সেনা ক্যাম্পকে অবহিত করেন। পরে সেনা ক্যাম্পের একটি টহল দল এসে ঘটনা সম্পর্কে বিস্তারিত জানে এবং স্থানীয় ওয়ার্ড মেম্বার মাসুদ রানা কে সালিসের মাধ্যমে বিষয়টি নিষ্পত্তির দায়িত্ব দেয়।

কিন্তু খলিলের পরিবার সেনা ক্যাম্পের নির্দেশনা অমান্য করে সামসুল আলমকে হত্যার হুমকি দিতে থাকে। সামসুল আলম বিষয়টি পুনরায় তার ইউনিটকে জানান এবং ছুটি শেষ না হতেই তাকে কর্মস্থলে ফিরে যেতে বলা হয়।

সামসুল আলম কর্মস্থলে ফিরে যাওয়ার খবর পেয়ে খলিলের বড় ছেলে শাহিনুর ইসলাম ১৭ জুন ২০২৫ তারিখে সামসুল আলমকে ১ নম্বর আসামি করে মোট ৯ জনের বিরুদ্ধে দেবীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।

সরাসরি খোঁজ নিতে গিয়ে স্থানীয়রা জানান, “সামসুল আলম একজন ভালো ছেলে, তিনি মারামারিতে জড়িত ছিলেন না। খলিলের পরিবার পরিকল্পিতভাবে মিথ্যা মামলা করেছে।”

এ বিষয়ে শাহালীর কাছে জানতে চাইলে তিনি বলেন, “এর আগে ১৯ জুলাই আমার ছোট ভাই অহিদুল ইসলামকে জমির বিরোধের জেরে হত্যার চেষ্টা করা হয়। পরে ২৩ জুলাই তিনি মারা যান এবং আমরা কয়েকজন গুরুতর আহত হই। সেই সময়ও আমাদের ১৬ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়। এবারও একই ঘটনা ঘটছে।”

মুঠোফোনে জানতে চাইলে সামসুল বলেন, “
পূর্বের হত্যা মামলা বিষয়ে সেনা ক্যাম্পের সহযোগিতায় বেগবান করার চেষ্টা করলে খলিলের পরিবার ক্ষিপ্ত হয়ে আমার চাকুরীর সমস্যার হুমকি দেয় এবং মামলা দায়ের করে। এবিষয়ে শ্রীঘ্রই আইনি ব্যবস্থা গ্রহণ করব”।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com