1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
সলঙ্গায় মোবাইল চোর চক্রের তিন সদস্য আটক - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
তানোরের শীর্ষ ৫ পদ ও শতাধিক প্রতিষ্ঠানের দায়িত্বে ইউএনও নাঈমা খান: সততা ও দক্ষতায় পাচ্ছেন প্রশংসা রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে ভারতীয় জেডি মদ জব্দ দুর্ভোগের সড়কে উন্নয়নের ছোঁয়া, বদলে যাবে দুই উপজেলার চিত্র বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ বিশেষ সভায় বিভাগীয় কমিশনার : রাজশাহী বিভাগে সারের কোনো ঘাটতি নেই প্রেমের টানে গাজীপুর থেকে পাথরঘাটায় তরুণী, হিন্দু যুবকের সঙ্গে বিয়ের দাবি আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নিয়ে রাশেদের বিস্ফোরক দাবি মোহনপুরে মাদ্রাসা সুপারকে ঘিরে আপত্তিকর ভিডিও ভাইরাল,তদন্তের দাবি বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে আলোচনা সভা ১৫ বছরের জমি বিরোধের অবসান, সম্পত্তি বুঝে পেলেন পারুল বেগম

সলঙ্গায় মোবাইল চোর চক্রের তিন সদস্য আটক

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩
  • ৫৬২ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি,মোঃ শাহাবুদ্দিন সেলিমঃ-সিরাজগঞ্জের সলঙ্গায় চোরাই মোবাইল ক্রয়-বিক্রয় চক্রের ৩ সদস্য গ্রেফতার ও ২৫ টি মোবাইল জব্দ করছে র‌্যাব-১২ সদস্যরা।

বৃহস্পতিবার (৫ অক্টোবর) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে র‌্যাব-১২ এর কোম্পানী কমান্ডার
মোহাম্মদ ইলিয়াস খান।

এর আগে বুধবার (৪ অক্টোবর) রাত সাড়ে ৮ টার দিকে র‌্যাব-১২’র অভিযানে সলঙ্গা থানার হাটিকুমরুল মোড়ে অভিযান চালিয়ে ২৫ টি নতুন চোরাই মোবাইল ফোনসহ ৩ সদস্যকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামী উল্লাপাড়া থানার ঘোনাগানজানী গ্রামের সাত্তার আলীর ছেলে রমজান আলী (১৯),সলঙ্গা থানার হাটিপাড়া গ্রামের ইব্রাহিম ইসলাম এর ছেলে মাসুদ রানা(২৯) ও সুরমান আলীর ছেলে শফিকুল ইসলাম (২২)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামীগণ একটি চোর চক্রের সক্রিয় সদস্য। দীর্ঘদিন যাবৎ লোক চক্ষুর আড়ালে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানা এলাকার বিভিন্ন মোবাইলের দোকানকে টার্গেট করে সুযোগ বুঝে মোবাইল ফোন চুরি করে ঢাকায় নিয়ে বিক্রয় করত।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের করে উদ্ধারকৃত আলামতসহ সলঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com