1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
রাজশাহীতে কাউন্সিলরের বহিষ্কৃত ছাত্রলীগ নেতার দ্বন্দ্ব, গুলিবিদ্ধ ১ - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| সন্ধ্যা ৭:১৯|
সংবাদ শিরোনামঃ
পঞ্চগড়ে পুকুরে বিষ প্রয়োগ, লাখ টাকার মাছ নিধনের অভিযোগ,, জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে গৌরনদীতে পরিকল্পনা সভা। রামপাল সরকারি কলেজে এইস এস সি পরিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া দেবীগঞ্জে বিএডিসি খামারে ধইঞ্চা চাষে সাফল্য, বদলে যাচ্ছে উত্তরবঙ্গের কৃষি চিত্র আইনশৃঙ্খলা সমন্বয় সভায় গ্রাম আদালত নিয়ে আলোচনা। রাজশাহীতে প্রভাবশালী ভূমিদস্যুদের বিরুদ্ধে মাদক নিরাময় কেন্দ্র পরিচালকের সংবাদ সম্মেলন কালিয়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কালিয়ার পহরডাঙ্গায় সচেতন নাগরিক সমাজের উদ্যোগে মাদকবিরোধী র‌্যালি চাঁদা না পেয়ে ক্ষিপ্ত হয়ে,চোর অপবাদ দিয়ে বসতবাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ গৌরনদী গার্লস স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

রাজশাহীতে কাউন্সিলরের বহিষ্কৃত ছাত্রলীগ নেতার দ্বন্দ্ব, গুলিবিদ্ধ ১

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শুক্রবার, ২৪ নভেম্বর, ২০২৩
  • ২৭৩ বার পড়া হয়েছে

সোহেল রানা রাজশাহী বিভাগীয় ব্যুরো প্রধানঃ- রাজশাহী নগরীর বালিয়াপুকুর এলাকায় বহিষ্কৃত ছাত্রলীগ নেতার সাথে ওয়ার্ড কাউন্সিলরের সংঘর্ষে একজন গুলিবিদ্ধ হয়েছে। তাকে উদ্ধার করে রামেক হাসপাতালে ভর্তি করা হলেও অবস্থা খারাপ দেখে চিকিৎসকরা ঢাকায় প্রেরণ করেন।

বৃহস্পতিবার রাত দশটার দিকে বালিয়াপুকুর এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, ২৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মনিরুজ্জামান মনির সাথে বহিষ্কৃত ছাত্রলীগ নেতা তরিকুল ইসলামের সঙ্গে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল। সন্ধ্যায় একটি মীমাংসায় বিবাদীর পক্ষ নেয় তরিকুল। বিচার না মেনে মনিকে গালাগালি করতে থাকে। রাতে ১৫ থেকে ২০ নিয়ে এসে মনির উপর হামলা চালায় তরিকুল। মনিকে লক্ষ্য করে গুলি করলেও আরেকজন গুলিবিদ্ধ হয়।

এতে আকরামুল হক গুড্ডু (৩৫) নামের একজন পায়ে গুলিবিদ্ধ হয়েছে। গুড্ডু কাউন্সিলর মনির অনুসারী বলে জানা গেছে। সে নগরী ওই এলাকার সিরাজুল ইসলামের ছেলে।

সংঘর্ষের ঘটনা পর থেকে বালিয়াপুকুর এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত আছে।

বোয়ালিয়া থানার অফিসার ইনচার্জ সোহরাওয়ার্দী হোসেন জানান, আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে কাউন্সিলর ও স্থানে আওয়ামী লীগ নেতার সংঘর্ষ হয়। ঘটনাস্থলে ফোর্স নিয়ে উপস্থিত আছি। এই ঘটনায় পরে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com