1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
মাদারীপুরে ইউপি সদস্যদের বহাল রাখার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| দুপুর ১:২৯|
সংবাদ শিরোনামঃ
দূর্গাপুরে ৬ বছর ধরে নিখোঁজ সাংবাদিক পিতা, মাওলানা আতাউর রহমান আক্তার আগৈলঝাড়ায় খালের আবর্জনা অপসারণের রক্ষায় সচেতনতামূলক এডভোকেস ক্যাম্পেইন দেবীগঞ্জে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ গৌরনদী প্রেসক্লাবের সভাপতি জহিরকে হত্যার হুমকি: থানায় জিডি গৌরনদীতে মাই টিভির জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া-মোনাজাত পঞ্চগড়ে কৃষকদের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ,, আগৈলঝাড়ায় নববর্ষ উপলক্ষে বৈশাখী বর্ণাঢ্য শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় গৌরনদীতে বাংলা নববর্ষে শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান রামপালে নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলা বর্ষবরণ খালে ভাসছিল নবজাতকের লাশ

মাদারীপুরে ইউপি সদস্যদের বহাল রাখার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : রবিবার, ২০ অক্টোবর, ২০২৪
  • ১৯২ বার পড়া হয়েছে

মো. হেমায়েত হোসেন খান,নিউজ ডেক্স প্রতিদিনের ক্রাইমঃ- ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যগণকে অপসারণ না করার দাবিতে মাদারীপুরে মানব বন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এষময় ইউপি সদস্যরা জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন।

রোববার সকালে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ মেম্বার এসোসিয়েশন মাদারীপুর জেলা শাখার আয়োজনে জেলা প্রশাসকের কার্যালায়ের সামনে ইউনিয়ন পরিষদের ইউপি সদস্যরা ও সংরক্ষিত মহিলা সদস্যরা ঘন্টাব্যাপি মানববন্ধন করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, বিভিন্ন গণ মাধ্যমে এ মাসেই ইউনিয়ন পরিষদে নির্বাচিত, ইউপি সদস্যদের অপসারণের খবর প্রকাশিত হচ্ছে। এতে চিন্তিত হয়ে পড়েছেন তারা। তারা জানান, তৃণমুলে নির্বাচিত এসব জনপ্রতিনিধিদের অপসারণ করা হলে গ্রাম আদালত, জন্ম ও মৃত্যু সনদ, নাগরিকত্ব, ওয়ারিশ সনদ প্রদানের মত বিভিন্ন সেবা মূলক কার্যক্রম ব্যহত হয়ে পড়বে।

বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রতি সমর্থন জানিয়ে তারা বলেন, তদন্ত সাপেক্ষে অপরাধী জনপ্রতিনিধিদের অপসারণ করা হলেও সবাইকে যেন অপসারণ করা না হয়। না হলে কঠোর কর্মসুচীর হুশিয়ারি দেন তারা।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ইউনিয়ন পরিষদ মেম্বার এসোসিয়েশনের কেন্দ্রীয় উপ সাস্থ বিষয়ক সম্পাদক মোঃ নাসিম হাওলাদার (ওয়াসিম) মাদারীপুর জেলা সভাপতি মাসুদুর রহমান,সাধারণ সম্পাদক রেজাউল খন্দকার, সদর উপজেলা সভাপতি কাজী বেলায়েত হোসেন,কালকিনি উপজেলা মেম্বার অ্যাসোসিয়েশনের সভাপতি আলী আকবার,সাধারণ সম্পাদক আনিচুর রহমানসহ মাদারীপুর জেলার সকল মেম্বারবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com