
মোঃ হেমায়েত হোসেন খান, নিউজ ডেস্ক মাদারীপুরঃ-
মাদারীপুর সদর মডেল থানার নতুন মাদারীপুর এলাকা থেকে হত্যা, মারামারি ও বি//স্ফো/রকসহ ৭টি মামলার পলাতক আসামি ইয়াছিন বেপারীসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে তাদের গ্রেফতার করা হয়।
মঙ্গলবার ( ১১ আগস্ট ) বেলা ১১টা ১০ মিনিটের দিকে সদর মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. মহসীন, এসআই সুমন খানসহ সঙ্গীয় ফোর্স নতুন মাদারীপুর এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করে।
গ্রেফতারকৃত আসামিরা হলেন—সদর মডেল থানার পশ্চিম রাস্তি এলাকার ইয়াছিন বেপারী (৩২), হুমায়ুন মাতুব্বর (৩৪) ও পশ্চিম মাদারীপুর এলাকার সজল বেপারী (১৮)।
পুলিশ সূত্রে জানা যায়,ইয়াছিন বেপারী, হত্যা,মারামারি ও বি//স্ফো/রকসহ ৭টি মামলার পলাতক ও ওয়ারেন্টভুক্ত আসামি। হুমায়ুন মাতুব্বরের বিরুদ্ধে একাধিক মারামারি ও ছিনতাই মামলা রয়েছে,কিছুদিন আগে এক প্রবাসীর বাসায় দেশীয় অস্ত্র নিয়ে ঢুকে ডাকাতির চেষ্টার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি পুলিশের নজরে আসে। এরপর ইয়াছিনকে গ্রেফতারে অভিযান জোরদার করা হয়।
গ্রেফতারকৃত ৩ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি হত্যা, মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং, নিষিদ্ধ সংগঠনের দুষ্কৃতিকারী, ওয়ারেন্টভুক্ত আসামিসহ বিভিন্ন অপরাধীদের বিরুদ্ধে জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।