1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
বন্যার্তদের পাশে দাঁড়াতে কেন্দ্রীয় বিএনপির নেতা খোকন তালুকদারের আহ্বান - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
পালরদী মডেল মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে ব্র্যাকের বৃক্ষের চারা বিতরণ ধানডোবা মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে ব্র্যাকের বৃক্ষের চারা বিতরণ মোটরসাইকেল-নসিমনের মুখোমুখি সংঘর্ষ গৌরনদীতে,আহত ২ সরকারি খাল দখলমুক্ত করার দাবিতে রামপালে সংবাদ সম্মেলন গৌরনদীতে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের বিদায় সংবর্ধনা রামপালে ওয়ার্ল্ড ভিশনের বার্ষিক যুব সমাবেশ ও কুইজ অনুষ্ঠিত ডাসারে ১৮০ দিনের কর্মসূচি বাস্তবায়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজশাহীতে পৃথক অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৭ রাজশাহী ব্যাটালিয়ন (১) সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ ‎মাদক কারবারের অভিযোগ, কোটি টাকার সম্পদের মালিক—উৎস নিয়ে প্রশ্ন ‎

বন্যার্তদের পাশে দাঁড়াতে কেন্দ্রীয় বিএনপির নেতা খোকন তালুকদারের আহ্বান

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শনিবার, ২৪ আগস্ট, ২০২৪
  • ২৯৮ বার পড়া হয়েছে

মোঃ হেমায়েত হোসেন খান, প্রতিদিনের ক্রাইমঃ-মাদারীপুরের কালকিনিতে বিএনপির নেতা কর্মীদেরকে বন্যার্তদের পাশে দাড়ানোর আহবান জানিয়েছেন কেন্দ্রীয় বিএনপির সহ গনশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার।

শুক্রবার(২৩ আগস্ট)কালকিনি উপজেলার শিকারমঙ্গল, সিডিখান,রমজানপুর, কয়ারিয়া ও সাহেবরামপুর ইউনিয়নের নেতা কর্মীদের সাথে মত বিনিময়কালে তিনি এ আহবান জানান।

এছাড়াও তিনি বৈষম্যবিরোধী আন্দোলনে ঢাকায় নিহত কালকিনির শিকারমঙ্গল ইউনিয়নের মৃধাকান্দি এলাকার মোশারফ হাওলাদার ও রমজানপুর ইউনিয়নের চরপালরদী এলাকার সিফাত হাওলাদারের কবর জিয়ারত করেন।

এসময় আনিসুর রহমান খোকন তালুকদার বলেন,সারাদেশের মানুষ একসাথে আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারী সরকারের পতন ঘটিয়ে দেশে শান্তি এনেছে। আমাদের সকলের দ্বায়িত্ব এখর দেশের এই শান্তি শৃংখলা অক্ষুন্ন রাখা।

যেকোনো আন্দোলনে সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকারও আহবান জানান বিএনপি নেতা আনিসুর রহমান খোকন তালুকদার।

এ সময় উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক মাহাবুব হোসেন মুন্সি,সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন,মাদারীপুর জেলা যুবদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক আব্বাস পাইক,উপজেলা শ্রমিক দলের সভাপতি রেজাউল করিম,সাধারণ সম্পাদক বাদশা শিকদার,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহিদুল ইসলাম,সদস্য সচিব নাজমুল খন্দকার,পৌর সেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলামিন মু্ন্সি,উপজেলা যুবদল নেতা মামুন সিকদার,সামিম মোল্লা,সুমন কাজী,পৌর যুবদল নেতা কাওছার হোসেন (নান্না),ঢাকা পল্টন থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোঃ আফজাল হোসেন,ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সহ সভাপতি কামরুজ্জামান নাহিন,উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নজরুল ইসলাম হাওলাদার,সিনিয়র যুগ্ম আহ্বায়ক সজল বেপারী,সদস্য সচিব সাইফুল মুন্সি,পৌর ছাত্রদলের আহ্বায়ক মোঃ হাসান,সদস্য সচিব আমিনুল তালুকদার,কালকিনি কলেজ ছাত্রদলের আহ্বায়ক মাজারুল শিকদার,সদস্য সচিব শাহিন বেপারী,যুগ্ম আহ্বায়ক রায়হান,বিএনপি নেতা সিরাজুল ইসলাম বেপারী,জসিম উদ্দিন,নুরে আলম সান্টু, দুলাল বিশ্বাস সহ বিএনপির অঙ্গ সংগঠনের বিভিন্ন ইউনিয়নের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com