1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
নগরীতে চোরাই গরু উদ্ধার, দুই চোর গ্রেফতার - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
রাজশাহীতে বাড়িতে হামলা, বৈদ্যুতিক মিটার ভাঙচুর ও টাকা-স্বর্ণালংকার চুরির অভিযোগ স্থানীয় সরকার নির্বাচনে ফ্যাসিস্ট ও গুপ্ত মিলে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, জহির উদ্দিন স্বপন দেবীগঞ্জে করতোয়া নদীতে পড়ে প্রাণ গেল দুই বছরের শিশু তানহার, বরিশাল সদরে ৯৫ গ্রাম পুলিশের হাতে বাইসাইকেল ও ইউনিফর্ম উজিরপুরে মৎস্যজীবীদের সঙ্গে মৎস্য ও প্রানী সম্পদ সচিবের মতবিনিময় উজিরপুরের ধামুড়ায় পলাশ কুন্ডুর সঙ্গে পূজামণ্ডপ পরিদর্শনে জেলা পর্যায়ের নেতারা উজিরপুরে পৌর মেয়র প্রার্থী সুমন মৃধার পূজা মন্ডপ পরিদর্শন রাজশাহী উপজেলা তানোরে পুকুরঘাট ও সরকারি খাসজমি দখল,আড়াই মাসেও নির্বিকার প্রশাসন রাজশাহীতে প্রধানমন্ত্রীর জনসভায় ৯ জনের মোবাইল ফোন খোয়া গেছে আগৈলঝাড়া প্রেসক্লাবে সাংবাদিকদের জন্য কম্পিউটার ও আইপিএস প্রদান 

নগরীতে চোরাই গরু উদ্ধার, দুই চোর গ্রেফতার

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩
  • ৩২০ বার পড়া হয়েছে

 সোহেল রানা রাজশাহী বিভাগীয় ব্যুরো প্রধানঃ- রাজশাহী মহানগরীর মতিহার থানার ডাঁশমারী মধ্যপাড়া এলাকা থেকে চোরাই দুইটি গরুসহ দুই চোরকে গ্রেফতার করা হয়েছে। নগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সহায়তায় কাটাখালী থানা পুলিশ অভিযান চালিয়ে চোরাই গরু উদ্ধার ও দুইজনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামিরা হলেন, মো: মনিরুল (৩২) ও খাদেমুল ইসলাম পালা (৪২)। মনিরুল রাজশাহী মহানগরীর মতিহার থানার ডাঁশমারীর মো: মাসুদ রানার ছেলে ও খাদেমুল ইসলাম পালা একই এলাকার মৃত মুক্তারের ছেলে।

নগর পুলিশ জানায়, গত ১৪ ডিসেম্বর রাত ১০ টায় রাজশাহী মহানগরীর কাটাখালী থানার হরিয়ান মৃধপাড়ার মিনজারুল ইসলাম একটি ষাঁড় ও একটি বকনা গরুকে খাবার খাইয়ে তার গোয়াল ঘরে বেঁধে রাখে। পরে দিন ১৫ ডিসেম্বর ভোর সাড়ে ৫ টায় ঘুম থেকে উঠে দেখে যে, তাঁর বাড়ির মেইন গেট ভাঙ্গা এবং গোয়াল ঘরে ষাঁড় ও বকানা গরু দুইটি নাই। পরবর্তীতে তিনিসহ তাঁর পরিবারের লোকজন আশেপাশের বিভিন্ন জায়গায় গরু দুইটি খোঁজাখুঁজি করেন। খোঁজাখুঁজি করে না পেয়ে কাটাখালী থানায় এজাহার দায়ের করলে একটি চুরির মামলা রুজু হয়।

মামলা রুজু পরবর্তীতে উপ-পুলিশ কমিশনার (মতিহার) মধুসুদন রায়ের সার্বিক তত্ত্বাবধানে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো: একরামুল হক, পিপিএম-এর দিকনির্দেশনায় সহকারী পুলিশ কমিশনার মো: আবুল কালাম আজাদের নেতৃত্বে কাটাখালী থানার অফিসার ইনচার্জ মো: তৌহিদুর রহমান, এসআই সুমন কুমার সাহা ও তাঁর টিম চোরাই গরু উদ্ধারসহ আসামি গ্রেফতারে অভিযান শুরু করেন। পরবর্তীতে কাটাখালী থানা পুলিশের ওই দল ডিবি পুলিশের সহায়তায় শুক্রবার দিবাগত রাত রাত ২ টায় নগরীর মতিহার থানার ডাঁশমারী সাতবাড়ীয়া এলাকায় অভিযান পরিচালনা করে আসামি মনিরুল ইসলামকে তার বাড়ি থেকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামি মনিরুল ইসলামের দেওয়া তথ্যমতে অপর আসামি খাদেমুল ইসলাম পালাকে তার বাড়ি থেকে চোরাই দুইটি গরুসহ গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় অস্ত্র আইন ও মাদকদ্রব্য আইনসহ অন্যান্য আইনে ৮ টি মামলা রয়েছে। জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামিরা এ ঘটনার সঙ্গে জড়িত আরও কয়েকজনের নাম প্রকাশ করে। পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃত আসামিদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com