1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
গৌরনদীতে গ্রিস প্রবাসীর বৃদ্ধা মা'কে হত্যা করে ডাকাতি, - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
গৌরনদীর ধানডোবায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও মেধাবীদের ক্রেস্ট বিতরণ ভূমি সেবায় আস্থা ফেরানো এসিল্যান্ড মহেশ্বরের বদলি, হতাশ উজিরপুরবাসী গৌরনদীর টরকি বন্দরে ‘টরকি হিউম্যান রাইটস’-এর যাত্রা শুরু, উদ্বোধনের পর বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে সাংবাদিকদের আইন ও পেশাগত দায়িত্ববিষয়ক প্রশিক্ষণ নড়াইলে মাদরাসা ছাত্র ধর্ষণ মামলায় শিক্ষক মিরাজের যাবজ্জীবন দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের দুধে পোকা, বিভিন্ন বিদ্যালয় পরিদর্শনে ইউএনও ওয়ার্ল্ড ভিশনের প্রয়াসে রামপাল উপজেলাকে বাল্যবিবাহ, শিশুশ্রম ও স্কুল বহির্ভূত শিশু মুক্ত ঘোষণা  নারী থেকে পুরুষ হওয়ার আকাঙ্ক্ষা, অস্ত্রোপচারের পর যুবতীর মৃত্যু গৌরনদীতে ‘আজকের পেপার’-এর ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি জনবান্ধব নেতৃত্বে বদলে যাচ্ছে মোহনপুর, সেবা পৌঁছাচ্ছে জনগণের দোরগোড়ায়

গৌরনদীতে গ্রিস প্রবাসীর বৃদ্ধা মা’কে হত্যা করে ডাকাতি,

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
  • ২০৫ বার পড়া হয়েছে

প্রতিদিনের ক্রাইম নিউজ ডেস্ক,বরিশাল গৌরনদীঃ-

বরিশাল জেলার গৌরনদী উপজেলার চর রমজানপুর গ্রামের পিঙ্গুলাকাঠি ডাকঘর নামক এলাকায় এক নারীকে হত্যার ঘটনা ঘটেছে। নিহতের নাম শবিতা মন্ডল (৬০)। তাঁর স্বামী সুধাংশু মন্ডল।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত শবিতা মন্ডলের পুত্র দীর্ঘদিন পর গ্রিস থেকে বাংলাদেশে ছুটিতে আসে শনিবার সকালে তার শ্বশুরবাড়িতে বেড়াতে যান এসময় প্রবাসীর মা রাতে একা ঘরে থাকেন এই সংবাদ পেয়ে দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে ডাকাতির উদ্দেশ্যে বাড়িতে প্রবেশ করে।

ডাকাতির সময় মালামাল নেওয়ায় বাঁধা প্রদান করিলে প্রবাসীর (মা) শবিতা মন্ডলকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে এলাকাবাসী। সকালে পরিবারের সদস্যরা ঘরের ভেতর তার মৃতদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।

ঘটনাস্থলে পুলিশ পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করেছে। তবে ঠিক কী কারণে এ হত্যাকাণ্ড—ডাকাতি নাকি অন্য কোনো কারণে—তা নিশ্চিত হতে তদন্ত চলছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুলিশ বলছে, ঘটনার প্রকৃত কারণ উদঘাটন ও জড়িতদের শনাক্তে কাজ করা হচ্ছে।

এ বিষয়ে গৌরনদী মডেল থানায় লিখিত কোন অভিযোগ করা হয়নি ওসি মোঃ তরিকুল ইসলাম জানান অভিযোগ পেলে আমরা আইনানুগ ব্যবস্থা নেব তদন্ত সাপেক্ষে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com