1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনে,রাজধানীর কচুক্ষেতে পুলিশ ও সেনাবাহিনীর গাড়িতে আগুন - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| সোমবার| রাত ১০:১৮|
সংবাদ শিরোনামঃ
গৌরনদীতে ওলামা পরিষদের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত। ভাষা সৈনিক ফাউন্ডেশনের উদ্যোগে গৌরনদীতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশ ক্যাম্পের উদ্ধোধন নিরাপদ সড়ক দাবিতে গৌরনদীতে বিক্ষোভ ও মানববন্ধন, মহাসড়কে যান চলাচল বন্ধ। রাজশাহীতে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন মাহমুদা হাবীবা। রাজশাহীর দুর্গাপুরে র‍্যাব-৫ এর অভিযানে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে গৌরনদীতে সমন্বয় সভা প্রবীণ সাংবাদিকদের অবসরভাতা বাস্তবায়নে কাজ করছে সরকার: তথ্যমন্ত্রী স্বপন। মাদারীপুরে জমকালো আয়োজনের মধ্য দিয়ে রিপোর্টার্স ইউনিটির-২১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা আইনের সুশাসন প্রতিষ্ঠায় রাজশাহী রেঞ্জ ডিআইজি ড. মোঃ শাজাহানের সাফল্য ডাসার উপজেলা রিপোর্টার্স ইউনিটির কমিটি ঘোষণা, সভাপতি হেমায়েত খাঁন, সাধারণ সম্পাদক খান মাসুদ রানা।

গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনে,রাজধানীর কচুক্ষেতে পুলিশ ও সেনাবাহিনীর গাড়িতে আগুন

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪
  • ১৭১ বার পড়া হয়েছে

 

আন্দোলনের এক পর্যায়ে সেনাবাহিনী ও পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেয়।

রাজধানীর মিরপুর ১৪ নম্বরের কচুক্ষেত রোডে বিভিন্ন দাবি নিয়ে রাস্তায় নেমেছেন ডাইনা গার্মেন্টসের শ্রমিকরা। এ সময় আন্দোলনরত গার্মেন্টস শ্রমিকরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর ইট-পাটেল নিক্ষেপ করে। এক পর্যায়ে তারা সেনাবাহিনী ও পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেয়।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকাল ১০টার দিকে কচুক্ষেত এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এ সময় ওই এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ডায়না গার্মেন্টসের শ্রমিকরা বিভিন্ন দাবিতে মিরপুর ১৪ নম্বরের কচুক্ষেত সড়কে রাস্তা অবরোধের চেষ্টা করে বিক্ষোভ করে। এ সময় পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা শ্রমিকদের শান্ত করতে গেলে তাদের ওপর ইট পাটকেল ছুড়তে থাকে আন্দোলনকারীরা।

তারা জানান, আত্মরক্ষার্থে আন্দোলনকারীদের ওপর পুলিশ লাঠিচার্জ করে। এ সময় শ্রমিকেরা সেনাবাহিনীর ও পুলিশের গাড়ি ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী পুরো এলাকায় যানবাহন চলাচল বন্ধ করে দেয়।

এ বিষয়ে ভাষানটেক থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ মোহাম্মদ ফয়সাল বলেন, আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে সকাল থেকেই রাস্তায় ছিলাম। গার্মেন্টস শ্রমিকরা হঠাৎ করে তাদের আন্দোলন থেকে পুলিশ ও সেনাবাহিনীকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে। এক পর্যায়ে তারা সেনাবাহিনী ও পুলিশের গাড়িতে আগুন লাগিয়ে দেয়। এখন পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে রয়েছে। সেনাবাহিনী ও পুলিশ স্পটে রয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com