1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
কালকিনিতে ভ্যান চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| সকাল ১১:৪৭|
সংবাদ শিরোনামঃ
কালিয়া পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে ব্রাজিল বনাম আর্জেন্টিনা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত। দেবীগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল হোসেন মোঃ তোবারক (হ্যাপি)-এর জন্মদিন পালিত,, তানোরে বিএমডিএ’র খাল পরিদর্শনে ডিসি রাতের আঁধারে পুকুর খন, তানোরে পরিবেশ ও রাস্তা ক্ষতির অভিযোগ* কালিয়ায় নদীতে গোসল করতে গিয়ে নিঁখোজের ১৫ ঘন্টা পর শিশু ফারজানার মৃতদেহ উদ্ধার মাদারীপুরের ডাসারে দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত প্রেমঘটিত মানসিক বিষণ্নতায় যুবকের আত্মহত্যা, নড়াগাতীতে শোকের ছায়া আউড়িয়ার বটগাছ নিয়ে অলৌকিকতার গুঞ্জন, বলছেন বিশেষজ্ঞরা—এটি স্বাভাবিক প্রাকৃতিক ঘটনা দীর্ঘ আন্দোলন-সংগ্রামের স্বীকৃতি: কেন্দ্রীয় যুবদলের সহ -সাধারণ সম্পাদক মাহাবুব সিকদার রাজশাহীতে চিকিৎসক সমাজের ব্যানারে মানববন্ধন

কালকিনিতে ভ্যান চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বুধবার, ১১ অক্টোবর, ২০২৩
  • ৫২৮ বার পড়া হয়েছে

মোঃ হেমায়েত হোসেন খান,নিউজ ডেক্স প্রতিদিনের ক্রাইমঃ- মাদারীপুর জেলার কালকিনিতে ভ্যান চুরির অভিযোগে আজিজুল শিকদার (২৮) নামে এক যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

নিহত যুবক আজিজুল সিকদার কালকিনি পৌরসভার ১নং ওয়ার্ড পাঙ্গাশিয়া গ্রামের রহিম শিকদারের ছেলে।আজ বুধবার (১১অক্টবার) দুপুরে তার মৃত্যু হয়।

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, ভ্যান চুরির অভিযোগ এনে যুবক আজিজুল শিকদারকে খবর দিয়ে উপজেলার সিডিখান ইউনিয়নের মাথাভাঙ্গা এলাকার একটি স্কুলের পাশে নির্জনস্থানে নিয়ে যায় একদল দুর্বৃত্তরা।

সেখানে বসে ওই দুর্বৃত্তরা আজিজুলকে আটক রেখে মঙ্গলবার রাতভর নির্যাতন শেষে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে ফেলে রাখে।

পরে তার অবস্থার বেগতিক দেখে সকালে তাকে একটি ভ্যান যোগে উপজেলা স্বাস্থ্যকমপেক্সে পাঠিয়ে দেয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় আজিজুল শিকদারের।

নিহত আজিজুলের বাবা রহিম শিকদার বলেন, আমার ছেলেকে কে বা কারা রাতের আধারে খবর দিয়ে নিয়ে পরিকল্পিত ভাবে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করেছে।আমরা মামলা করবো।

আজিজুল শিকদারের চাচা সাবেক কাউন্সিলর আকমাল বেপারী বলেন, আমার ভাতিজা চুরি না করলেও তাকে কিছু লোক এর আগেও চোর সাজিয়ে কয়েকবার পরিকল্পিত ভাবে মারধর করেছে।তার অপরাধ সে আমার সাথে চলাফেরা করে কেন। আজিজুল খুবই ভালো ছেলে ছিলো।

এ ব্যাপারে কালকিনি থানার ওসি নাজমুল হাসান বলেন, একটা লোক চুরি করলে দেশে তার বিরুদ্ধে আইন আছে। তাকে আইনের আওতায় এনে বিচার করা যেত। আজিজুলকে গনপিটুনি দিয়ে হত্যা করেছে তদন্ত করে বেড় করার চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com