1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
উজিরপুরে কুকুরের কামড়ে মৃত গর্ভবতী গাভীর মাংস বিক্রির অভিযোগ - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
নোয়াখালীতে ডিএনসির বিশেষ অভিযান: ইয়াবা ও আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ৩ গৌরনদীতে বিশ্বসাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ বইমেলার সমাপনী, পুরস্কার পেল শিক্ষার্থীরা মাদারীপুরে বিচারকের বাসভবনের সামনে বোমা বিস্ফোরণের শব্দে আতঙ্কিত শহরবাসী তেরখাদায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে নিজ বাসভবনে সংবাদ সম্মেলন গৌরনদীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও মহড়া আমতলীতে ৪৯ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার ধামরাইয়ে দুর্গাপূজার নিরাপত্তায় সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ পুলিশ সুপার শামীমা পারভীনের বরগুনায় ডিবির পৃথক অভিযান: মাদকসহ গ্রেপ্তার ৫, হানিট্র্যাপ চক্রের ২ সদস্য আটক গৌরনদী থানার ওসি তারিক হাসান রাসেল বরিশাল জেলায় ‘ক্যাটাগরি-এ’ শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত

উজিরপুরে কুকুরের কামড়ে মৃত গর্ভবতী গাভীর মাংস বিক্রির অভিযোগ

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : রবিবার, ৩০ জুন, ২০২৪
  • ২৩২ বার পড়া হয়েছে

মোঃ জুনায়েদ খান সিয়াম, নিজস্ব প্রতিনিধিঃ- বরিশাল জেলার উজিরপুর উপজেলার শিকারপুর বন্দরে কুকুরের কামড়ে মৃত গর্ভবতী একটি গাভীর মাংস বিক্রির অভিযোগ পাওয়া গেছে। মৃত গরুটির মালিক ও স্থানীয় সূত্রে জানা যায়, ২৭ই জুন শুক্রবার রাত ৮ টার দিকে উপজেলার শিকারপুর ইউনিয়নের পশ্চিম মুন্ডপাশা গ্রামের করিম হাওলাদারের একটি গর্ভবতী গাভীকে কিছুদিন পূর্বে কুকুরের কামড় দিলে ২৮ জুন শুক্রবার রাতে মারা যায়। তখন তিনি পশ্চিম জয়শ্রী গ্রামের আব্দুর রহিম হাওলাদার এর পুত্র, ভূলু কসাই ও তার পার্টনার আবু সাঈদ কসাইর কাছে নাম মাত্র মূল্যে গাভীর মালিকের কাছ থেকে চামড়া কিনে নিয়ে আসে।গরুর মালিক করিম হাওলাদার আরো জানান তখন কসাইরা মৃত গাভীটির দেহকে নিরাপদ স্থানে পুঁতে ফেলার কথা বলে ভ্যানে করে নিয়ে আসে।এর পর লোক মুখে শুনতে পাই ওই কসাইরা শনিবার ভোর রাতে গরুটির অংশে অংশে কেটে বিভিন্ন গরুর মাংসের দোকানে সাপ্লাই দিয়ে মোটা অংকে মাংস বিক্রি করে ফেলেছে।তখন বিষয়টি সাংবাদিক সহ উপজেলা প্রশাসনকে জানাই। মরা গরুর মাংস বিক্রির বিষয়টি জানাজানি হলে, দুই কসাই মোবাইল ফোন বন্ধ করে লাপাত্তা হয়ে যায়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেন সাংবাদিকদেরকে জানান, বিষয়টি শুনেছি এবং ঘটনাস্থলে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার নেতৃত্বে একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে। শিকারপুর বন্দর ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ হেমায়েত মুন্সী কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এ ধরনের অসৎ মন-মানসিকতার ব্যবসায়ীকে আগামীকাল থেকে এ বন্দরে ব্যবসা করতে দেওয়া যাবে না।

যে সকল ব্যবসায়ীরা মানুষের জীবন নিয়ে খেলা করে তাহাদের এ বন্দরে ব্যবসা করার কোন অধিকার নাই। শিকারপুর ইউনিয়ন চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম মাঝি বলেন, এ ধরনের অসৎ ব্যবসায়ীর ট্রেড লাইসেন্স বাতিল করে দেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com