1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
আগৈলঝাড়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাসুম সম্পাদক আকাশ মাহমুদ  - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
গৌরনদীতে খাল উদ্ধারে প্রশাসনের অভিযান, জলাবদ্ধতা থেকে মুক্তি পাবে আড়াই হাজার পরিবার মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী”মাদক ব্যবসায়ীদের কঠোর হুশিয়ারী কৃতী শিক্ষক-শিক্ষার্থীদের সংবর্ধনা, পহরডাঙ্গায় উৎসবের আমেজ মেয়র হতে শুধু ভোটই যথেষ্ট? গৌরনদী পৌরবাসীর সামনে চার কঠিন প্রশ্ন বাচসাস সদস্য অরণ্য শোয়েবের বাবা অসুস্থ, সবার কাছে দোয়া কামনা নির্মাণকাজে বাধা ও পাঁচ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন গৌরনদীতে ক্যাথলিক চার্চ মার্কেটের শুভ উদ্বোধন বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ মাদারীপুরে নিজ উদ্যোগে রাস্তা পরিষ্কার”এলাকা জুড়ে প্রশংসায় ভাসাছেন জব্বার হাওলাদার আওয়ামী লীগের দুঃসময়ে কর্মীদের পাশে সজীব ওয়াজেদ জয়, ‘সহযোদ্ধা’ হিসেবে থাকার বার্তা

আগৈলঝাড়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাসুম সম্পাদক আকাশ মাহমুদ 

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪
  • ২৫৩ বার পড়া হয়েছে

 

আগৈলঝাড়া প্রতিনিধি,,

ঐতিহ্যবাহী আগৈলঝাড়া উপজেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সভাপতি পদে প্রবীণ সাংবাদিক এইচ এম মাসুম (এশিয়ান টেলিভিশন , দৈনিক  সময়ের আলো) ও সাধারণ সম্পাদক পদে আকাশ মাহমুদ  (দৈনিক মানবজমিন)  নির্বাচিত হয়েছেন। শনিবার (৭ ডিসেম্বর) সকাল দশটা থেকে দুপুর ১২ টা পর্যন্ত উপজেলা প্রেসক্লাবের হলরুমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ২১ জন ভোটার তাদের ভোট প্রয়োগ করেন। ভোট গ্রহণ ও গণনা শেষে উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশনার কাজী রুহুল আমিন। সভাপতি ও সম্পাদক পদে একক প্রার্থী থাকায় প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন। এছাড়াও বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন সহ-সভাপতি ইলিয়াস কাঞ্চন, শফিকুল ইসলাম, বাবুল মন্ডল, সাজ্জাদ হাওলাদার, যুগ্ম সম্পাদক ইক্তিকার তালুকদার, বিকাশ রায়, মামুন হোসেন, বিপ্লব গাইন , কোষাধ্যক্ষ পদে রাসেল হাওলাদার, নির্বাহী সদস্য কাজী রুহুল আমিন,  সাংগঠনিক সম্পাদক তাজদীদ হায়দার সাজিদ, প্রকাশনা সম্পাদক শাকিল হাওলাদার, আইটি সম্পাদক আশিষ কীর্তনীয়া, শিক্ষা বিষয়ক সম্পাদক মনিরুল ইসলাম, প্রচার সম্পাদক ফরিদ আহমেদ, তথ্য সম্পাদক সুশান্ত রায়, দপ্তর সম্পাদক মহসিন সরদার, সদস্য শওকত হোসেন সান্টু, সদস্য ফারুক হাওলাদার । ২০২৪-২৫ ইং সালের জন্য নির্বাহী কমিটির গঠনের লক্ষ্যে আগৈলঝাড়া উপজেলা প্রেসক্লাব নির্বাচন ২০২৪  কমিশনের দায়িত্ব পালন করেছেন উপজেলা প্রেসক্লাবের নির্বাহী সদস্য কাজী রুহুল আমিন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com