1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
পুলিশ সপ্তাহে জুয়াড়ীদের হামলার শিকার পুলিশ - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হলেন জহির উদ্দিন স্বপন গৌরনদীতে বেদে পল্লীতে দু’গ্রুপে হামলা-পাল্টা হামলা, ভাঙচুর অগ্নিসংযোগ, ৫ নারীসহ আহত ১৫ জরাজীর্ণ ঘরে অসহায় চেরাগ আলী, সহায়তার আবেদন রাজশাহী কেন্দ্রীয় শহীদ মিনারে লিও ক্লাব অব রাজশাহী মেট্রোপলিটনের পরিচ্ছন্নতা অভিযান চাঁদপুরের ইলিশের নামে ফেসবুকে প্রতারণা, আর সে টাকায় মাদক ব্যবসা ও অপরাধ কর্ম,- নড়াইলে গ্রেফতার ৫। উজিরপুরে সড়ক ছাড়াই দাঁড়িয়ে আছে ৭ কোটি টাকার সেতু, প্রকৌশলী সুব্রত’র বিরুদ্ধে জমি দখলের অভিযোগ নড়াগাতীতে সেনা সদস্য আব্দুল আলি কাজীকে গার্ড অব অনার, জানাজা ও দাফন সম্পন্ন সাহিত্যের আলোয় নতুন পথচলা, দক্ষিণবঙ্গ সাহিত্য পরিষদের গৌরনদী উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ গৌরনদীতে ‘ডাক দিয়ে যাই’ এনজিওর উদ্যোগে গাছের চারা বিতরণ গৌরনদীতে মরহুম কাজী সেকেন্দার আলী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ২৮ আগস্ট

পুলিশ সপ্তাহে জুয়াড়ীদের হামলার শিকার পুলিশ

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৪৬৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার।।বরিশালের হিজলা উপজেলার মেঘনা নদী তীরে জুয়াড়ীদের হামলায় ৩ পুলিশ সদস্য আহত হয়েছেন। হামলায় এক পুলিশ সদস্যর মাথা ফেটে গেছে। হাত ভেঙে গেছে ২জনের। তাদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার বড়জালিয়া ইউপির পুরাতন হিজলা বাজারের পন্টুনের পাশে মেঘনা তীরে এ ঘটনা ঘটেছে।

আহত ৩ পুলিশ সদস্য হচ্ছে এএসআই আব্বাস, কনস্টেবল আ: রহমান ও কনস্টেবল তাইজুল।
বড়জালিয়া ইউপির ৯ নং ওয়ার্ড ইউপি সদস্য জুয়েল রাঢ়ী বলেন, নদীর পাড়ে টাকার বিনিময় জুয়া খেলতেছিল একদল জুয়াড়ী। পুলিশ তাদের ধরতে গেলে উল্টা পুলিশের উপর হামলা চালায় সন্ত্রাসীদের একটি দল।
জুয়াড়িরা মেঘনার কিনারায় তাস খেলতেছিল।

হামলায় জড়িতরা হচ্ছে- জসিম সরদার, মো: আলী, হাবিবুল্লাহ রাঢ়ী পাভেল, সায়েদ, বশির, মাইদুল সহ ১০ থেকে ১২জন।এদের ভয়ে এলাকায় কেউ মুখ খুলতে পারছে না নিয়মিতই তারা জুয়া খেলছে।

গত দেড় বছর আগে একই এলাকায় হিজলা থানার এসআই সুজিত কুমারকে মারধর করে কে রাখে পরে হিজলা থানার শক্তিশালী একটি পুলিশ দল গিয়ে তাকে উদ্ধার করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১২টার দিকে হামলার শিকার পুলিশ সদস্যরা স্থানীয় তপন এর ফার্মেসী থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছে। তাদের একজনের মাথা ফাটছে। অপর একজনের হাত ভাঙছে। ওই ঘটনার পর এলাকায় পুলিশের ভয়ে থমথমে অবস্থা বিরাজ করছে।

এব্যপারে হিজলা থানার ওসি (তদন্ত) দীপঙ্কর কুমার রায় এ তথ্য স্বীকার করে বলেন, মঙ্গলবার দুপুরে ওয়ারেন্টের আসামী ধরতে গিয়ে জুয়াড়ীদের পাকড়াও করে পুলিশ।

একপর্যায়ে জুয়াড়ীরা পুলিশ সদস্যদের উপর হামলা চলায়। সন্ত্রাসীরা ধরধর করে লাঠিসোটা দিয়ে পুলিশ সদস্যদের এলোপাথারী পেটায়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com