1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
আগৈলঝাড়ায় চাইনিজ কুড়ালসহ গ্রেপ্তার-১ - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
উজিরপুর ছাড়ার ক্ষণে ফুলেল ভালোবাসায় সিক্ত এসিল্যান্ড মহেশ্বর মণ্ডল জাতীয় সংসদের ‘পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’ র প্রথম বৈঠক অনুষ্ঠিত মাদারীপুরে জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে দুইশত নব্বাই পিস ইয়াবাসহ গ্রেফতার-২ শেখ হাসিনাকে দেশে ফেরাতে ভারত সরকারের সাথে যোগাযোগ চলমান,দেশে আসলেই গ্রেফতার, মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ উজিরপুরে ৭ কোটি টাকার সেতুতে সংযোগ সড়ক নির্মাণের দাবীতে মানববন্ধন দেবীগঞ্জে বিদ্যালয়ের মাঠে ঢুকে ৫ শিক্ষার্থীকে মারধরের অভিযোগ মোহনপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: নিরক্ষরতা দূরীকরণে সমন্বিত উদ্যোগের আহ্বান নড়াইলের মাটিয়াডাঙ্গা গ্রামে একজনকে কুপিয়ে হত্যা, নারীসহ আহত ৬ গৌরনদীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত। নড়াইলে মানবপাচারের শিকার জনি দেশে ফিরলেও কাটছে চরম সংকটে

আগৈলঝাড়ায় চাইনিজ কুড়ালসহ গ্রেপ্তার-১

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : রবিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৪২ বার পড়া হয়েছে

আগৈলঝাড়া প্রতিনিধিঃ- আগৈলঝাড়ায় সরস্বতী পূজা পরবর্তী নৃত্য অনুষ্ঠানে হামলার ঘটনাকে কেন্দ্র করে চাইনিজ কুড়ালসহ একজনকে আটক করেছে পুলিশে দিয়েছে স্থানীয়রা। গ্রেপ্তারকৃতকে রোববার সকালে ১৫১ ধারায় বরিশাল আদালতে প্রেরন করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, সরস্বতী পূজা পরবর্তী উপজেলার রাজিহার ইউনিয়নের পশ্চিম-দক্ষিন রামানন্দের আকঁ সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে নৃত্য অনুষ্ঠানে শুক্রবার রাতে পূর্ব রামানন্দের আকঁ গ্রামের রতন হালদার ও সুব্রত রায়ের নেতৃত্বে স্থানীয়দের সাথে হামলার ঘটনা ঘটে।

এঘটনার জের ধরে শনিবার সন্ধ্যায় রতন হালদার ও সুব্রত রায়ের নেতৃত্বে ৩-৪জনের একটি দল চাইনিজ কুড়াল নিয়ে পশ্চিম-দক্ষিন রামানন্দের আকঁ গ্রামে গিয়ে প্রতিপক্ষদের খুজঁতে থাকেন। এসময় তাদের কাছে দেশীয় অস্ত্র দেখতে পেয়ে গ্রামবাসী ওই যুবকদের ধাওয়া করে চাইনিজ কুড়ালসহ সুজন হালদারকে ধরে পশ্চিম-দক্ষিন রামানন্দের আকঁ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের একটি কক্ষে আটক করে ৯৯৯ নং ফোন দেন।

এসময় বিদ্যালয়ের বাহিরে হামলাকারীদের বিচারের দাবীতে বিক্ষোভ করে বিক্ষুদ্ধ স্থানীয়রা। পরে শনিবার রাত সাড়ে ৯টায় আগৈলঝাড়া থানার এসআই মিল্টন মন্ডল ঘটনাস্থলে গিয়ে গ্রেপ্তারকৃত সুজন হালদারকে চাইনিজ কুড়ালসহ থানায় নিয়ে আসেন।

এঘটনায় স্থানীয় কেউ আটককৃত যুবকের বিরুদ্ধে থানায় মামলা না করায় গতকাল শনিবার সকালে সুজন হালদারকে ১৫১ ধারায় বরিশাল আদালতে প্রেরন করা হয়েছে বলে জানান এসআই মিল্টন মন্ডল।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com