1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
বিএনপি নেতার হামলায় যুবলীগ সভাপতি আহত। - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| সোমবার| বিকাল ৫:৫২|
সংবাদ শিরোনামঃ
গৌরনদীতে নারীর ক্ষমতায়নে উঠান বৈঠক। আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থানে রাজশাহী জেলা পুলিশ মাহিলাড়া মঠ সংলগ্ন ৪.৯৮ একর সরকারি ভিপি জমি অবৈধ দখলমুক্ত কালিয়ার মির্জাপুর মহাশ্মশানে দুর্ধর্ষ ডাকাতি, এলাকাজুড়ে উদ্বেগ নড়াইলে শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ উপস্থিতি নিশ্চিত করতে ‘জিরো মিসিং’ উদ্যোগ সংযোগ সড়কহীন নলিয়া সেতু: ৫ কোটির অবকাঠামো দাঁড়িয়ে আছে ‘নীরব দর্শক’ হয়ে চালুর অপেক্ষায় কোটি টাকার সেতু, পুরোনো ঝুঁকিপূর্ণ পথেই চলছে জনদুর্ভোগ গৌরনদীতে ৪.৩৩ একর খাসজমি উদ্ধার বিনোদনে খেলার মাঠ ও ইকোপার্ক করার ঘোষনা  বীর মুক্তিযোদ্ধা সাহান আরা বেগমের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত রানীনগর বালুমহাল দখলের অভিযোগ, সাড়ে ১১ কোটি টাকা ফেরত চাইলেন ইজারাদার মেধাবী শিক্ষার্থীর স্বপ্ন পূরণে পাশে দেবীগঞ্জ উপজেলা প্রশাসন,,

বিএনপি নেতার হামলায় যুবলীগ সভাপতি আহত।

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৪
  • ২৫৮ বার পড়া হয়েছে

আশরাফ উদ্দিন আগৈলঝাড়া প্রতিনিধিঃ- জাতীয় সংসদ নির্বাচনে ১% ভোটও পরে নাই, এ সরকার টিকবে না বিএনপি নেতার এমন মন্তব্যের প্রতিবাদ করায় হাতুরি দিয়ে পিটিয়ে যুবলীগ সভাপতির হাতের আঙ্গুল ভেঙ্গে দেওয়া হয়েছে। এমন ঘটনা ঘটেছে বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাহাদুুরপুর গ্রামে। আহত যুবলীগ নেতাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এঘটনায় ওই যুবলীগ নেতা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। অভিযুক্ত বিএনপি নেতা অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন, ওই যুবলীগ নেতার নেতৃত্বে তার উপরে হামলা করে আহত করেছে।

রাজিহার ইউনিয়ন যুবলীগ সভাপতি জগদীশ ভক্ত জানান, বুধবার দুপুরের পরে উপজেলার রাজিহার ইউনিয়নের বাহাদুরপুর থেকে আগৈলঝাড়া উপজেলা সদরের যাওয়ার সময় বাজারের ষ্ট্রীল ব্রীজের পূর্বপাশে রাস্তায় বসে রাজিহার ইউনিয়ন বিএনপি’র সদস্য সচিব শ্যামল ঘটক জাতীয় সংসদ নির্বাচনে ১% ভোটও পরে নাই, এ সরকার টিকবে না বলে মন্তব্য করে। আমি এ মন্তব্যের প্রতিবাদ করায় বিএনপি নেতা শ্যামলের নেতৃত্বে ৪-৫জনের একটি দল হাতুড়ি দিয়ে আমার উপর হামলা করে আমাকে আহতসহ হাতের আঙ্গুল ভেঙ্গে দেয়। স্থানীয়রা গুরুতর অবস্থায় আমাকে উদ্ধার করে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এঘটনায় আমি বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি।

বিএনপি নেতা শ্যামল ঘটক মোবাইল ফোনে বলেন, নির্বাচন ও সরকার সর্ম্পকে কোন কথা বলিনি। একটি জায়গা ক্রয়-বিক্রয়ের মধ্যস্থতাকারী হিসেবে বুধবার দুপুরে বাহাদুরপুর বাজারে গেলে রাজিহার ইউনিয়ন যুবলীগ সভাপতি জগদীশ ভক্তের নেতৃত্বে আমার উপরে হামলা করে গুরুতর আহত করেছে। আমি বর্তমানে চিকিৎসার জন্য একটি হাসপাতালে ভর্তি রয়েছি।

এব্যাপারে আগৈলঝাড়া থানার ওসি (তদন্ত) মুহাম্মাদ জহিরুল ইসলাম, অভিযোগ পাওয়ার সত্যাতা স্বীকার করে বলেন, ঘটনাটির তদন্ত করে প্রয়োজনী ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com