1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
মাদারীপুরে পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিকদের উপরে হামলা মোবাইল ক্যামেরা ছিনিয়ে নেয়ার অভিযোগ - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বৃহস্পতিবার| বিকাল ৩:০০|
সংবাদ শিরোনামঃ
উজিরপুরে ডেলটা লাইফ ইন্স্যুরেন্স কর্মকর্তার বিরুদ্ধে মৃত্যু দাবির টাকা নিয়ে প্রতারণার অভিযোগ সময়ের উল্লাসের নীরবতা,, বাঘায় জনস্বার্থে মিজানুর রহমান সুমনের নেতৃত্বে মানববন্ধন: প্রশাসনকে আল্টিমেটাম ও একগুচ্ছ দাবি উত্থাপন। নড়াইলের কালিয়ায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস কর্মসূচি’ বাস্তবায়নে বিশেষ সভা অনুষ্ঠিত সেলিমা রহমান এমপি নির্বাচিত হওয়ায় জিয়া মঞ্চ বরিশাল জেলা দক্ষিণের সাধারণ সম্পাদক সুমন সরদারের নেতৃত্বে মিষ্টি বিতরণ মাদারীপুরে বিয়ের প্রলোভনে ডিভোর্সী নারীকে ধর্ষন”আদালতে মামলা”স্ত্রীর স্বীকৃতির দাবিতে সংবাদ সম্মেলন রাষ্ট্রের স্বার্থে আপনারা আমাকে উৎসর্গ করেছেন,তথ্য ও সম্প্রচার মন্ত্রী  নওগাঁয় একই প‌রিবারের ৪ জনকে গলা কেটে হত্যা লুটের উদ্দেশ্যেই হামলার সন্দেহ গৌরনদীতে মাদক বিক্রেতা জামিনে মুক্তি পেয়ে সাংবাদিককে হত্যার হুমকি গৌরনদীতে আদালতের নির্দেশ অমান্য করে পাকা বিল্ডিং নির্মান, বাঁধা দেয়ায় হুমকি।

মাদারীপুরে পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিকদের উপরে হামলা মোবাইল ক্যামেরা ছিনিয়ে নেয়ার অভিযোগ

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শুক্রবার, ১২ জানুয়ারি, ২০২৪
  • ৩০৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক প্রতিদিনের ক্রাইমঃ-দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গননার সময় পেশাগত দায়িত্ব পালনকালে ডাসারে সাংবাদিকদের উপরে হামলা করে ক্যামেরা, ভূম,স্টান,মোবাইল,ল্যাপটপ ছিনিয়ে নিয়েছে নৌকা সমর্থকের সন্ত্রাসীরা।

গত রবিবার(৭ জানুয়ারী)২০২৪ ইং তারিখ বিকাল অনু:৪.৩০ ঘটিকার সময় ডাসার উপজেলার গোপালপুর ইউনিয়নের ১,২, ও ৩, নং ওয়ার্ডের গোপালপুর উচ্চ বিদ্যালয়ের ভোট কেন্দ্রে ভোট গননার সময় এহামলার ঘটনা ঘটে।

এ হামলার ঘটনায় ডাসার থানা অফিসার ইনচার্জ বরাবরে লিখিত এজাহার দায়ের করেন ডাসার উপজেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও মাদারীপুর জেলা জাতীয় সাংবাদিক সংস্থার দপ্তর সম্পাদক, জাতীয় দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার জেলা প্রতিনিধি এবং দি ডেইলী ইভিনিং নিউজ পত্রিকার স্টাফ রিপোর্টার মোঃ হেমায়েত হোসেন খান।

ভুক্তভোগী সাংবাদিক বলেন, মাদারীপুর ৩ আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালপুর ইউনিয়নের ১,২,ও ৩ নং ওয়ার্ডের গোপালপুর উচ্চবিদ্যালয় কেন্দ্রে নাশকতার সংবাদ পেয়ে আমি সহ ১০ জন সাংবাদিক ঘটনা স্থালে উপস্থিত হয়ে তথ্য সংগ্রহ করতে ভিডিও করার চেষ্টা করিলে। ১/ আসামি সন্ত্রাসী লিখন সরদারে নেতৃত্বে হুমকির স্বরে সাংবাদিকদের অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। তাদের এই অমানবিক আচরণের কারণ জানতে চাইলে,(২) আসামি হুমায়ুন সরদার, (৩)সাকিল সরদার,(৪) বাহাদুর সরদার,(৫) সাইদুল সরদার,(৬)হালান সরদার,(৭)সুজন চৌকিদার,(৮) জিহাদ সরদার,(৯)করিম সরদার,(১০) আকবার সরদার,(১১)সিনবাদ শেখ,(১২)আবু বক্কর মাতুব্বার,(১৩) রবিউল সরদার,(১৪)সজল হাওলাদার,সহ অজ্ঞাতনামা আরো ১০/১২ জন চিহ্নিত সন্ত্রাসী চাঁদাবাজ রামদা,ছেনদা, চাইনিজ কুড়াল,চাকু, লোহার হাতুড়ি , লোহার রড,হাত বোমা,সহ দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে আমাদের উপরে অতর্কিত হামলা চালিয়ে ৫টি ক্যামেরা,৫টি স্টান,৬টি ভূম,৭টি স্মার্ট মোবাইল ফোন, ২ টি ল্যাবটপ,ছিনাইয়া নিয়ে যায়।

আমরা দৌড়াইয়া পালানোর চেষ্টা করিলে তারা সাংবাদিকদের ধাওয়া করে এমতাবস্থায় স্থানীয় লোকজন আমাদের প্রানের রক্ষা করেন। তাৎক্ষণিক আমি বিষয়টি মোবাইল ফোনের মাধ্যমে মাদারীপুর জেলা পুলিশ সুপার ও R.A.B-8 মাদারীপুর এর লে: কমান্ডার কে অবগত করিলে সাথে সাথেই ঘটনাস্থালে R.A.B,পুলিশ,বি জিবি, আসিলে সন্ত্রাসীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়।

এবিষয়ে ডাসার থানায় এজাহার দায়ের করা হয়েছে।এদিকে এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন মাদারীপুর জেলা ও উপজেলা বিভিন্ন সংগঠনের সাংবাদিকরা।তারা বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমাদেরকে মাদারীপুর জেলা রিটার্নিং অফিসারের অনুমতি প্রাপ্ত হইয়া সংবাদ সংগ্রহের সময় কর্মরত সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে অবিলম্বে গ্রেফতারপূর্বক সহ তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com