1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
মাদারীপুরে জমকালো আয়োজনের মধ্য দিয়ে রিপোর্টার্স ইউনিটির-২১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| বিকাল ৩:২৬|
সংবাদ শিরোনামঃ
মাদারীপুরে ট্রাক ও সংবাদ পত্রের পিকআপের মুখোমুখি সংঘর্ষে পিকআপ চলক নিহত, আহত অন্তত ৫-জন সবুজায়নে প্রশংসনীয় উদ্যোগ: মাউলী ইউনিয়নে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ দেবীগঞ্জে রাত ৭টার পর উপজেলা পরিষদ পুকুরপাড়ে অবস্থান নিষিদ্ধ নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের কঠোর নির্দেশনা,, মাদারীপুরে বসতবাড়ির গাছ কেটে নেওয়ার অভিযোগ  বরিশালে দক্ষিণ বঙ্গ সাহিত্য পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠন, অভিষেক ও সাংস্কৃতিক আয়োজন গৌরনদীতে অবৈধ দখলে থাকা ভিপি জমি ও চান্দিনা ভিটি পরিদর্শন, বকেয়া আদায় জোরদার সন্ত্রাস, মাদক ও অপরাধ দমনে বোয়ালিয়া থানার চমকপ্রদ সাফল্য নওগাঁর নিয়ামতপুরে ক্রয় কৃত সম্পত্তি জবরদখল করে বাড়ি নির্মাণের অভিযোগ গৌরনদী শিশু একাডেমির উদ্যোগে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন পহরডাঙ্গা ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

মাদারীপুরে জমকালো আয়োজনের মধ্য দিয়ে রিপোর্টার্স ইউনিটির-২১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ১৭৫ বার পড়া হয়েছে

 

প্রতিদিনের ক্রাইম নিউজ ডেস্ক, মাদারীপুর ডাসারঃ-

মাদারীপুরের ডাসারে জমকালো আয়োজনের মধ্য দিয়ে ডাসার উপজেলা রিপোর্টার্স ইউনিটির ৪র্থ বাৎসরিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) বিকেলে উপজেলার পাথুরিয়ারপার মীর সেকান্দর আলী সুপার মার্কেটের দ্বিতীয় তলা এনা ক্যাফে রেস্টুরেন্টে জমকালো আয়োজনের মধ্য দিয়ে ২১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে।

নবগঠিত কমিটিতে এশিয়ান টেলিভিশনের প্রতিনিধি মোঃ হেমায়েত হোসেন খান সভাপতি ও খান মাসুদ রানাকে সাধারন সম্পাদক করা হয়।

এসময় ডাসার উপজেলা রিপোর্টার্স ইউনিটির প্রধান উপদেষ্টা,মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য (এমপি) আনিসুর রহমান তালুকদার খোকন কমিটি অনুমোদন দিয়ে আনুষ্ঠানিক ভাবে ২১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন।

এছাড়া কমিটির উপদেষ্টা হিসেবে রয়েছেন দি ডেইলি ইভিনিং নিউজ পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবিএম সেলিম আহমেদ, মাদারীপুর প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক ও ডিবিসি টেলিভিশনের মাদারীপুর প্রতিনিধি মনির হোসেন বিলাস।

এ সময় আনিসুর রহমান তালুকদার খোকন বলেন, “সাংবাদিকরা সমাজের ডাক্তারের মতো। আপনারা যদি আমার কোনো ভুল দেখেন, তাহলে নির্ভয়ে তা তুলে ধরবেন। সাংবাদিকদের কলম চলবে সত্য ও ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে।”তিনি আরও বলেন, “সাংবাদিকদের উচিত বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজের অসঙ্গতি তুলে ধরা এবং জনগণের পাশে থাকা।”

এসময় মোঃ হেমায়েত হোসেন খান বলেন,“আমাদের প্রধান উপদেষ্টা মাননীয় সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন তার দিকনির্দেশনায় আমরা নিরপেক্ষ সাংবাদিকতা চর্চার মাধ্যমে সমাজে গ্রহণযোগ্যতা অর্জন করতে চাই।”

সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মাদারীপুর সাংবাদিক কল্যান সমিতির সভাপতি এটিএন বাংলা নিউজ টেলিভিশনের সিনিয়র সাংবাদিক শফিক স্বপন, এশিয়ান টেলিভিশনের মোঃ মহসিন তালুকদার, দৈনিক সু বার্তা প্রত্রিকার সম্পাদক ও প্রকাশক, মোস্তাফিজুর রহমান নাদিম,রাজৈর প্রেসক্লাবের সভাপতি মোস্তাফিজুর রহমান সনেট, মাদারীপুর জাতীয় রিপোর্টার্স ক্লাবের সাধারন সম্পাদক মেহেদী হাসান বাবু, মাদারীপুর প্রেসক্লাব ইউনিটির সভাপতি হাবিবুর রহমান সুমন, সাধারন সম্পাদক সোহাগ, আগৈলঝাড়া প্রেসক্লাবের সভাপতি শামীম, সাবেক সভাপতি ওমর সানি, আকাশ মাহামুদ, এশিয়ান টেলিভিশন ও দৈনিক ইনকিলাব পত্রিকার প্রতিনিধি মাসুম সহ দুইশতাধিক গনমাধ্যমেকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মোঃ হেমায়েত হোসেন খান সঞ্চালনায় ছিলেন রায়হান উদ্দিন রুবেল।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com