1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
নওগাঁয় একই প‌রিবারের ৪ জনকে গলা কেটে হত্যা লুটের উদ্দেশ্যেই হামলার সন্দেহ - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
পালরদী মডেল মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে ব্র্যাকের বৃক্ষের চারা বিতরণ ধানডোবা মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে ব্র্যাকের বৃক্ষের চারা বিতরণ মোটরসাইকেল-নসিমনের মুখোমুখি সংঘর্ষ গৌরনদীতে,আহত ২ সরকারি খাল দখলমুক্ত করার দাবিতে রামপালে সংবাদ সম্মেলন গৌরনদীতে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের বিদায় সংবর্ধনা রামপালে ওয়ার্ল্ড ভিশনের বার্ষিক যুব সমাবেশ ও কুইজ অনুষ্ঠিত ডাসারে ১৮০ দিনের কর্মসূচি বাস্তবায়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজশাহীতে পৃথক অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৭ রাজশাহী ব্যাটালিয়ন (১) সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ ‎মাদক কারবারের অভিযোগ, কোটি টাকার সম্পদের মালিক—উৎস নিয়ে প্রশ্ন ‎

নওগাঁয় একই প‌রিবারের ৪ জনকে গলা কেটে হত্যা লুটের উদ্দেশ্যেই হামলার সন্দেহ

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ১৪০ বার পড়া হয়েছে

 

মোঃ সোহেল রানা রাজশাহী বিভাগীয় প্রধানঃ-

নিয়ামতপুর: নওগাঁর নিয়ামতপুরে একই পরিবারের চার সদস্যকে নৃশংসভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (২০ এপ্রিল) গভীর রাতে উপজেলার বাহাদুরপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিয়ামতপুর থানার ওসি মাহাবুবুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে চারজনের মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।

নিহতরা হলেন- বাহাদুরপুর গ্রামের নমির উদ্দিনের ছেলে হাবিবুর রহমান (৩২), তাঁর স্ত্রী পপি সুলতানা (২৫), ছেলে পারভেজ (৯) ও তিন বছরের কন্যা সাদিয়া আক্তার।

স্থানীয়দের বরাতে জানা গেছে, ফজরের নামাজের পর ঘরের দরজা খোলা দেখতে পেয়ে প্রতিবেশীরা ভেতরে ঢুকে মরদেহগুলো দেখতে পান। পরে পুলিশকে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হাবিবুর রহমান পেশায় গরু ব্যবসায়ী ছিলেন। তিনি মান্দার চৌবাড়িয়া হাটে গরু বিক্রি করে সোমবার রাত ৮টার দিকে বাড়িতে ফেরেন। ওই সময় তাঁর কাছে প্রায় ২ লাখ ৮০ হাজার টাকা ছিল।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, লুটের উদ্দেশ্যে দুর্বৃত্তরা বাড়িতে ঢুকে এ হত্যাকাণ্ড ঘটায়। হাবিবুরের কাছে থাকা টাকা ছাড়াও ঘরে থাকা স্বর্ণালঙ্কার লুট করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয়রা।

ওসি মাহাবুবুর রহমান বলেন, “বাড়ির কর্তা ও তাঁর স্ত্রীকে গলা কেটে হত্যা করা হয়েছে। তাদের দুই সন্তানকে মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে। ধারণা করা হচ্ছে, ডাকাতির উদ্দেশ্যে প্রবেশের পর পরিচয় ফাঁস হয়ে যাওয়ার আশঙ্কায় দুর্বৃত্তরা পরিবারের সবাইকে হত্যা করে।”

এদিকে নিহত পপি সুলতানার বাবা মোয়াজ্জেম হোসেন হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে বলেন, “আমার মেয়ে, জামাই ও নাতি-নাতনিদের হত্যাকারীদের ফাঁসি চাই

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com