
নিজস্ব সংবাদদাতা, খুলনাঃ- ৪ জানুয়ারী সকালে এডুকেশন, রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট ফোরাম অব বাংলাদেশ (ইআরডিএফবি )ভোটের উৎসবে সামিল হতে খুলনার দিঘলিয়ায় লিফলেট বিতরণ মানববন্ধন ও র্র্যালি আয়োজন করে।
ঐতিহ্যবাহী আলহাজ্ব সারোয়ার খাঁন ডিগ্রী কলেজ ও সরকারি সেনাহাটী মাধ্যমিক বিদ্যালয়ের সৌজন্যে এ র্র্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
আলহাজ্ব সারোয়ার খাঁন ডিগ্রী কলেজ থেকে র্র্যালি শুরু হয়ে এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সেনহাটী বাজার মোড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে আলহাজ্ব সারোয়ার খাঁন ডিগ্রী কলেজ , সরকারি সেনাহাটী মাধ্যমিক বিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক , বিভিন্ন সামাজিক সংগঠন এবং এলাকার সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন ।
মানববন্ধন চলাকালে Go vote লেখা সচেতনতা মূলক লিফলেট বিতরণ করা হয় ।
এ সময় বক্তৃতা করেন আলহাজ্ব সারোয়ার খাঁন ডিগ্রী কলেজের অধ্যক্ষ প্রফেসর মো.আলতাফ হোসেন,আলহাজ্ব সারোয়ার খাঁন কলেজ পরিচালনা পর্ষদের সদস্য এম সিদ্দিকুজ্জামান , বীর মুক্তিযোদ্ধা এস এম সাখাওয়াত হোসেন , সরকারি সেনহাটী মাধ্যমিক বিদ্যালয় সহকারী প্রধান শিক্ষক শফিকুল ইসলাম প্রমূখ।
অনুষ্ঠানের বক্তারা বলেন , ভোট আপনাদের গণতান্ত্রিক অধিকার।ভোট প্রদানের মাধ্যমে আপনারা যাদের নির্বাচন করবেন তারা দেশ পরিচালনা করবেন।তাদের উপর দেশের উন্নয়ন ও গনতন্ত্র নির্ভর করবে।
তাই ভোট প্রদানের জন্য ভোট উৎসবে শামিল ।
অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমারা এ উৎসবে শামিল হবার জন্য প্রত্যেক ভোটার বিশেষ করে তরুণ ভোটারদের প্রতি বিশেষভাবে আহ্বান জানাচ্ছি।