1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
খুলনার দিঘলিয়ায় ভোটের উৎসবে শামিল হতে রেলি ও মানববন্ধন - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| রাত ৪:০৭|
সংবাদ শিরোনামঃ
রাজশাহীতে চিকিৎসক সমাজের ব্যানারে মানববন্ধন খেয়াঘাটের স্থায়ী ইজারা বাতিলের দাবিতে রাজশাহীতে চরবাসীর মানববন্ধন জাল দলিলের মাধ্যমে নামজারির চেষ্টা, মোবাইল কোর্টে ৩ মাসের কারাদণ্ড গৌরনদীর টরকীতে চাঁদা দাবি ও হামলার ঘটনায় ব্যবসায়ীদের বিক্ষোভ, দোকানপাট বন্ধ। চাঁদশী মাদকবিরোধী অভিযানে মাদকসেবীর কারাদণ্ড নগরীর চন্দ্রীমা থানার প্রতারণা মামলা পলাতক আসামী কথিত সাংবাদিক চপল গ্রেফতার রাজশাহীতে অস্ত্রের চালান জব্দ, আটক ২ ​স্বামীর লাশ নিয়ে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, অ্যাম্বুলেন্সে থাকা স্ত্রীরও করুণ মৃত্যু। সাংবাদিক লক্ষ্মণ রায়ের রাজনৈতিক নিরপেক্ষতা ও অবস্থান স্পষ্ট করে বিবৃতি,, গৌরনাদীতে যত্রতত্র পার্কিং, অবৈধ স্থাপনা অপসারণ ও মাদক প্রতিরোধে অভিযান

খুলনার দিঘলিয়ায় ভোটের উৎসবে শামিল হতে রেলি ও মানববন্ধন

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৪ জানুয়ারি, ২০২৪
  • ২৪৮ বার পড়া হয়েছে

নিজস্ব সংবাদদাতা, খুলনাঃ- ৪ জানুয়ারী সকালে এডুকেশন, রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট ফোরাম অব বাংলাদেশ (ইআরডিএফবি )ভোটের উৎসবে সামিল হতে খুলনার দিঘলিয়ায় লিফলেট বিতরণ মানববন্ধন ও র্র্যালি  আয়োজন করে।

ঐতিহ্যবাহী আলহাজ্ব সারোয়ার খাঁন ডিগ্রী কলেজ ও সরকারি সেনাহাটী মাধ্যমিক বিদ্যালয়ের সৌজন্যে এ র্র্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

আলহাজ্ব সারোয়ার খাঁন ডিগ্রী কলেজ থেকে র্র্যালি শুরু হয়ে এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সেনহাটী বাজার মোড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে আলহাজ্ব সারোয়ার খাঁন ডিগ্রী কলেজ , সরকারি সেনাহাটী মাধ্যমিক বিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক , বিভিন্ন সামাজিক সংগঠন এবং এলাকার সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন ।

মানববন্ধন চলাকালে Go vote লেখা সচেতনতা মূলক লিফলেট বিতরণ করা হয় ।

এ সময় বক্তৃতা করেন আলহাজ্ব সারোয়ার খাঁন ডিগ্রী কলেজের অধ্যক্ষ প্রফেসর মো.আলতাফ হোসেন,আলহাজ্ব সারোয়ার খাঁন কলেজ পরিচালনা পর্ষদের সদস্য এম সিদ্দিকুজ্জামান , বীর মুক্তিযোদ্ধা এস এম সাখাওয়াত হোসেন , সরকারি সেনহাটী মাধ্যমিক বিদ্যালয় সহকারী প্রধান শিক্ষক শফিকুল ইসলাম প্রমূখ।

অনুষ্ঠানের বক্তারা বলেন , ভোট আপনাদের গণতান্ত্রিক অধিকার।ভোট প্রদানের মাধ্যমে আপনারা যাদের নির্বাচন করবেন তারা দেশ পরিচালনা করবেন।তাদের উপর দেশের উন্নয়ন ও গনতন্ত্র নির্ভর করবে।

তাই ভোট প্রদানের জন্য ভোট উৎসবে শামিল ।
অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমারা এ উৎসবে শামিল হবার জন্য প্রত্যেক ভোটার বিশেষ করে তরুণ ভোটারদের প্রতি বিশেষভাবে আহ্বান জানাচ্ছি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com