1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
বাগানবাড়ি ইউনিয়নে ‘ভোট প্রার্থনা কর্মী’ ও ‘প্রশিক্ষক’ তালিকা প্রস্তুত ও প্রশিক্ষণ বিষয়ে বিশেষ জরুরী সভা - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| ভোর ৫:১৩|
সংবাদ শিরোনামঃ
বরিশালে দিনব্যাপী আয়োজন, থাকছে কমিটি ঘোষণা, কবিতা পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠান ধর্মপাশায় ইউনিয়ন বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখল ও দলীয় প্রভাব বিস্তারের অভিযোগ, বহিষ্কারের দাবি রাজশাহীর মোহনপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৩ মাদারীপুর রাজৈরে ‘হাতুড়িবাহিনী’র প্রধান মাজহারুল কে”গ্রেফতার করেছে পুলিশ ও র‍্যাব পানিসম্পদ প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ সিনেটের সদস্য নির্বাচিত,, নড়াইল জেলা বাস-মিনিবাস মালিক সমিতির নতুন কমিটি গঠন সভাপতি দেলোয়ার, সম্পাদক আলী হাসান ডাসারের বালিগ্রামে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন ও ভিডিও শো অনুষ্ঠিত। গৌরনদীতে আইন-শৃংখলা কমিটির মাসিক সভা কালিয়ার যোগানিয়ায় বাজারে উচ্ছেদ অভিযান নির্মিত হবে নতুন ভূমি অফিসের বাউন্ডারি ও গেট দেবীগঞ্জে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত, প্রধান অতিথি জেলা প্রশাসক শুকরিয়া পারভীন,,

বাগানবাড়ি ইউনিয়নে ‘ভোট প্রার্থনা কর্মী’ ও ‘প্রশিক্ষক’ তালিকা প্রস্তুত ও প্রশিক্ষণ বিষয়ে বিশেষ জরুরী সভা

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শনিবার, ৪ নভেম্বর, ২০২৩
  • ৩৮০ বার পড়া হয়েছে

সফিকুল ইসলাম রানা, চাঁদপুর জেলা স্টাফ রিপোর্টারঃ-মতলব উত্তর উপজেলার বাগান বাড়ি ইউনিয়নে ‘ভোট প্রার্থনা কর্মী’ ও ‘প্রশিক্ষক’ তালিকা প্রস্তুত ও প্রশিক্ষণ বিষয়ে বিশেষ জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে।

৩রা নভেম্বর শুক্রবার বিকেলে বাগানবাড়ি ইউনিয়ন পরিষদ সভাকক্ষে ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবদুস ছাত্তার প্রধানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. বাবুল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন যুবলীগের সভাপতি আবদুল্লাহ আল মামুন, উপজেলা মোটর শ্রমিক লীগের সহ-সভাপতি মিলন সরকার, সহ-সম্পাদক আজিজুল হক আরিফ, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. সেলিম মেম্বার, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম সরকার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার জামাল হোসেন নাহিদ’সহ দলীয় নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিবৃন্দ।

অনুষ্ঠানের শুরুতে ৩রা নভেম্বর জাতীয় চার নেতার স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে অবাধ ও সুষ্ঠু। সেই নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। আওয়ামী লীগের উন্নয়নের কর্মকাণ্ড জনগনের মাঝে তুলে ধরতে হবে। তিনি আরো বলেন, দলের স্বার্থে বিভেদ ভুলে গিয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আগামী নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও নির্বাচিত করে ৫ম বারের মধ্যে প্রধানমন্ত্রী বানাতে হবে।

এসময় বক্তারা বলেন ,আওয়ামী লীগের নেতৃবৃন্দকে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আগাম প্রস্তুতি হিসেবে ভোটার ভিত্তিক প্রতিটি ভোট কেন্দ্রে প্রতি ২০০ জন ভোটারের জন্য ১জন প্রতিনিধির তালিকা ও মোবাইল নাম্বার সহ বিস্তারিত তথ্য নির্ধারিত ফরমে আওয়ামী লীগের মাধ্যমে আগামী সাত দিনের মধ্যে কেন্দ্রীয় আওয়ামী লীগের নির্বাচন পর্যবেক্ষণ কমিটির নিকট প্রদানের নির্দেশ প্রদান করেন। মনোনীত প্রতিনিধিগণ নির্বাচন কেন্দ্রিক যে কোন বিষয় সরাসরি কেন্দ্রীয় পর্যবেক্ষণ কমিটিকে অবগত করতে পারবেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com