1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
বাঘায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
তেরখাদায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে নিজ বাসভবনে সংবাদ সম্মেলন গৌরনদীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও মহড়া আমতলীতে ৪৯ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার ধামরাইয়ে দুর্গাপূজার নিরাপত্তায় সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ পুলিশ সুপার শামীমা পারভীনের বরগুনায় ডিবির পৃথক অভিযান: মাদকসহ গ্রেপ্তার ৫, হানিট্র্যাপ চক্রের ২ সদস্য আটক গৌরনদী থানার ওসি তারিক হাসান রাসেল বরিশাল জেলায় ‘ক্যাটাগরি-এ’ শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত বরিশাল সদরে মা ইলিশ রক্ষায় অভিযান, ২০ হাজার টাকা জরিমানা ও ১২ হাজার মিটার জাল বিনষ্ট দুর্গাপূজায় নিরাপত্তার আশ্বাস বরিশাল রেঞ্জের ডিআইজির, পরিদর্শনে উজিরপুর-গৌরনদী-আগৈলঝাড়া নড়াইলে বড়দিয়ায় নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ১৬ ব্যবসায়ীকে প্রণোদনা, কাল থেকে জিওব্যাগ ফেলা শুরু

বাঘায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে

 

মোঃ সোহেল রানা রাজশাহী প্রতিনিধিঃ-

রাজশাহীর বাঘায় উপজেলা পরিষদ হলরুমে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি বাল্যবিবাহ রোধ, মাদক নিয়ন্ত্রণ, বালুমহল থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ এবং স্থানীয় সড়কের বিভিন্ন সমস্যা সমাধানের লক্ষ্যে বিস্তারিত আলোচনা ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

সোমবার (১২ অক্টোবর) বাঘা উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ সভায় বাঘা উপজেলার সমসাময়িক বিভিন্ন সমস্যা তুলে ধরে বক্তব্য রাখেন উপস্থিত অতিথিরা।

সভায় সভাপতিত্ব করেন বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো তকি ফয়সাল তালুকদার।

সভায় বক্তব্য রাখেন , সহকারী ভূমি কমিশনার নুসরাত জাহান , রাজশাহী জেলা ছাত্রদলের আহ্বায়ক এস. এম. সালাউদ্দিন আহমেদ শামীম সরকার, বাঘা উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল মান্নান, মৎস্য কর্মকর্তা তহুরা হক, বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেরাজুল হক, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মুনসুর হোসেন,বাঘা উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আবুল হাশেম,এবং নারী নেত্রী সেলিনা আক্তার শাপলাসহ স্থানীয় বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও কর্মকর্তা।

সভায় বক্তারা বলেন, উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন ও সাধারণ জনগণকে একযোগে কাজ করতে হবে। বিশেষ করে চরাঞ্চল ও নদীবেষ্টিত এলাকাগুলোতে অবৈধভাবে বালু উত্তোলন রোধে নিয়মিত অভিযান পরিচালনা করা এবং মাদকের বিস্তার ঠেকাতে কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার বিষয়ে ঐকমত্য পোষণ করা হয়। এছাড়া উপজেলার অভ্যন্তরীণ সড়কগুলোর সংস্কার ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে জরুরি ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেওয়া হয়।

সভায় আইনশৃঙ্খলা কমিটির সদস্য, জনপ্রতিনিধি, প্রশাসনিক কর্মকর্তা এবং স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com