1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
গৌরনদীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন, তারেক রহমান। - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| ভোর ৫:০০|
সংবাদ শিরোনামঃ
দেবীগঞ্জে পুকুর খননে বন্ধ প্রাকৃতিক পানি প্রবাহ, জলাবদ্ধতায় ডুবছে শত শত বিঘা ফসলি জমি,, নড়াইলে ‘জুলাই-গণঅভ্যুত্থান দিবস’ পালনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত রাজশাহীতে আধুনিক কসাইখানা ও চিড়িয়াখানার আধুনিকায়নে অংশীজনের মতবিনিময় সভা ওয়ার্ল্ড ভিশনের ফাইভ জিরো’র অগ্রগতিতে ধর্মীয় নেতৃবৃন্দদের সাথে মত বিনিময় সভা ‘গাছ লাগানোই শেষ কথা নয়, প্রতিটি গাছের যথাযথ পরিচর্যা নিশ্চিত করতে হবে’ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনে- প্রধানমন্ত্রী তারেক রহমান গৌরনদীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন, তারেক রহমান। গোদাগাড়ীতে জমি দখলের চেষ্টা ও সেচে বাধার অভিযোগ, সংবাদ সম্মেলনে অবসরপ্রাপ্ত সেনা সদস্য মাদারীপুরে ৩০ মামলার পলাতক আসামি ৪০০ পিস ইয়াবা ও চাপাতীসহ সহ গ্রেফতার অতিবৃষ্টি ও নদীভাঙন মোকাবিলায় কালিয়ায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির বিশেষ সভা কালীগঞ্জ রেসিডেন্সিয়াল মডেল স্কুলের সাফল্য: ৫ পরীক্ষার্থীর মধ্যে ৩ জন সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্ত,,

গৌরনদীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন, তারেক রহমান।

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ৪০ বার পড়া হয়েছে

 

আতাউর রহমান চঞ্চল, প্রতিদিনের ক্রাইম নিউজ ডেস্ক, বরিশাল গৌরনদীঃ-

বরিশালের গৌরনদীতে নারিকেল ও নিম গাছের চারা লাগিয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ও বাটাজোর ইউনিয়নের নতুন খনন করা সরিকল-বাটাজোর খালের তীরে গাছের চারা রোপণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ সোমবার সকাল ১০টায় দিকে বরিশালে প্রবেশদ্বার ভুরঘাটা থেকে বাটাজোড় পর্যন্ত মহাসড়কের দুপাশে দলে দলে শাড়ি বেঁধে নেতাকর্মীরা শুভেচ্ছা জানায় এবং
খালের পাড়ে পৌঁছান প্রধানমন্ত্রী। এ সময় খালের এক পাশের বাসিন্দারা প্রধানমন্ত্রীকে স্বাগত জানায়। প্রধানমন্ত্রীও হাত নেড়ে গ্রামবাসীকে শুভেচ্ছা জানান।

‘সবার আগে বাংলাদেশ’ স্লোগান দিয়ে প্রধানমন্ত্রী গাছের চারাটি রোপণ করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনিও একটি গাছের চারা লাগান।

কর্মসূচির উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেন, ‘বৃক্ষরোপণ করলেই কাজ শেষ হবে না। আজ আড়াই হাজার গাছের চারা লাগানো হবে। সবাইকে এসব গাছের যতœ নিতে হবে।’

তিনি আরও বলেন, ‘শিশু ভূমিষ্ঠ হওয়ার পর আপনারা যেমন তার যতœ করেন ঠিক সেইভাবে শিশু চারাটিকেও প্রতিদিন যতœ করতে হবে।’ বৃক্ষরোপণ শেষে দোয়া ও মোনাজাত করা হয়।

এরপর প্রধানমন্ত্রী বাটাজোরে ফ্যামিলি কার্ড বিতরণের অনুষ্ঠানস্থলে যান। সেখানে তিনি পরিবারের নারী প্রধানদের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেবেন।

প্রথম বরিশাল সফরে গৌরনদীতে প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন বৃক্ষরোপণ ও ফ্যামিলি কার্ড কর্মসূচির প্রথম বরিশাল সফরে গৌরনদীতে প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন বৃক্ষরোপণ ও ফ্যামিলি কার্ড কর্মসূচির গৌরনদীর কর্মসূচি শেষ করে তারেক রহমান বরিশাল শহরের উদ্দেশে সড়কপথে রওনা হবেন।

বাটাজোর বাজারের পাশ দিয়ে বহমান খালটি স্থানীয়ভাবে ‘বাটাজোর’ খাল নামে পরিচিত। এটি বাজারের পূর্ব দিকে সরিকল নদীর সঙ্গে মিশে মিয়ারচর নদীতে গিয়ে পড়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com