1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
গৌরনদীতে বেপরোয়া গতিতে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে এনা পরিবহন, আহত অন্তত ১০ - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হলেন জহির উদ্দিন স্বপন গৌরনদীতে বেদে পল্লীতে দু’গ্রুপে হামলা-পাল্টা হামলা, ভাঙচুর অগ্নিসংযোগ, ৫ নারীসহ আহত ১৫ জরাজীর্ণ ঘরে অসহায় চেরাগ আলী, সহায়তার আবেদন রাজশাহী কেন্দ্রীয় শহীদ মিনারে লিও ক্লাব অব রাজশাহী মেট্রোপলিটনের পরিচ্ছন্নতা অভিযান চাঁদপুরের ইলিশের নামে ফেসবুকে প্রতারণা, আর সে টাকায় মাদক ব্যবসা ও অপরাধ কর্ম,- নড়াইলে গ্রেফতার ৫। উজিরপুরে সড়ক ছাড়াই দাঁড়িয়ে আছে ৭ কোটি টাকার সেতু, প্রকৌশলী সুব্রত’র বিরুদ্ধে জমি দখলের অভিযোগ নড়াগাতীতে সেনা সদস্য আব্দুল আলি কাজীকে গার্ড অব অনার, জানাজা ও দাফন সম্পন্ন সাহিত্যের আলোয় নতুন পথচলা, দক্ষিণবঙ্গ সাহিত্য পরিষদের গৌরনদী উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ গৌরনদীতে ‘ডাক দিয়ে যাই’ এনজিওর উদ্যোগে গাছের চারা বিতরণ গৌরনদীতে মরহুম কাজী সেকেন্দার আলী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ২৮ আগস্ট

গৌরনদীতে বেপরোয়া গতিতে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে এনা পরিবহন, আহত অন্তত ১০

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ৩০৭ বার পড়া হয়েছে

এ,এস,মামুন,স্টাফ রিপোর্টারঃ-ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার বাটাজোর-বামরাইল সড়কপথে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেছে একটি এনা পরিবহন বাস। বুধবার (২৫ জুন) দুপুর ১২টা ৩০ মিনিটের দিকে এ দুর্ঘটনায় অন্তত ১০ যাত্রী আহত হন। তাদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর হওয়ায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বরিশাল থেকে ছেড়ে আসা এনা পরিবহন একটি গোল্ডেন লাইন পরিবহনকে দ্রুতগতিতে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারায়। বাসটি মহাসড়কের পাশের খাদে পড়ে যায়।

দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয়রা ও গৌরনদী ফায়ার সার্ভিসের সদস্যরা তাৎক্ষণিকভাবে উদ্ধারকাজ শুরু করে। আহতদের দ্রুত গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. আমিনুর রহমান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “নিয়ন্ত্রণ হারিয়ে এনা পরিবহন খাদে পড়ে যায়। এতে অন্তত ১০ জন আহত হন। দুর্ঘটনাস্থলে যানজটের সৃষ্টি হলেও বাসটি উদ্ধার করে স্বাভাবিক যান চলাচল নিশ্চিত করা হয়েছে।”

এদিকে দুর্ঘটনাকবলিত এলাকায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এলাকাবাসীর অভিযোগ, মহাসড়কে বেপরোয়া গতির কারণে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে, অথচ নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নেই।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com