1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
আটকের পরে হাতকড়াসহ পালিয়েছে মাদক কারবারি, সারারাত অভিযান চালিয়ে ৮ ঘন্টা পরে আসামি গ্রেফতার - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
উজিরপুর ছাড়ার ক্ষণে ফুলেল ভালোবাসায় সিক্ত এসিল্যান্ড মহেশ্বর মণ্ডল জাতীয় সংসদের ‘পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’ র প্রথম বৈঠক অনুষ্ঠিত মাদারীপুরে জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে দুইশত নব্বাই পিস ইয়াবাসহ গ্রেফতার-২ শেখ হাসিনাকে দেশে ফেরাতে ভারত সরকারের সাথে যোগাযোগ চলমান,দেশে আসলেই গ্রেফতার, মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ উজিরপুরে ৭ কোটি টাকার সেতুতে সংযোগ সড়ক নির্মাণের দাবীতে মানববন্ধন দেবীগঞ্জে বিদ্যালয়ের মাঠে ঢুকে ৫ শিক্ষার্থীকে মারধরের অভিযোগ মোহনপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: নিরক্ষরতা দূরীকরণে সমন্বিত উদ্যোগের আহ্বান নড়াইলের মাটিয়াডাঙ্গা গ্রামে একজনকে কুপিয়ে হত্যা, নারীসহ আহত ৬ গৌরনদীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত। নড়াইলে মানবপাচারের শিকার জনি দেশে ফিরলেও কাটছে চরম সংকটে

আটকের পরে হাতকড়াসহ পালিয়েছে মাদক কারবারি, সারারাত অভিযান চালিয়ে ৮ ঘন্টা পরে আসামি গ্রেফতার

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শুক্রবার, ১৬ মে, ২০২৫
  • ২৪১ বার পড়া হয়েছে

আগৈলঝাড়া প্রতিনিধিঃ- বরিশালের আগৈলঝাড়ায় মাদকসহ আটক হওয়ার পর পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালিয়ে গেছে এক মাদক কারবারি।এ ঘটনায় পুলিশের তিন সদস্য আহত হয়ে দুইজন হাসপালে ভর্তি।

আগৈলঝাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা অলিউল ইসলাম জানান, বৃহস্পতিবার (১৫ মে) রাত ১০টার দিকে মাদক বেচাকেনার গোপন সংবাদের ভিত্তিতে আগৈলঝাড়া উপজেলা পরিষদের উত্তর পাশে আনসার ও ভিডিপি কার্যালয়ের সামনে অভিযান চালায় আগৈলঝাড়া থানার উপ-পরিদর্শক (এএসআই) মোঃ মামুন হোসেন ও কনস্টেবল কামাল হোসেন ও সাইমুন আল সাকিব।

অভিযানে ১৬ পিস ইয়াবাসহ আটক করা হয় উপজেলার বাকাল ইউনিয়নের ফুল্লশ্রী ফকিরবাড়ি গ্রামের দিনমজুর ছিদ্দিক ফকিরের ছেলে রিয়াজ ফকিরকে আটক করে।

এলাকাবাসী জানায়, আটকের পর রিয়াজের দুই হাতে হাতকড়া পরিয়ে গাড়িতে তুলতে গেলে সে হঠাৎ কনস্টেবল কামাল হোসেনের গোপনাঙ্গে লাথি মেরে ও কনস্টেবল সাইমুন আল সাকিবের বুকে আঘাত করে দৌড়ে পালিয়ে যায়। তাকে ধরতে গিয়ে আহত হন এএসআই মামুন হোসেনও। ঘটনার পর আহত পুলিশ সদস্যদের তাৎক্ষণিকভাবে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কনস্টেবল কামাল হোসেন ও সাইমুন আল সাকিবকে ভর্তি করা হয় এবং এএসআই মামুন হোসেনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।ঘটনার পর সারারাত  অভিযান চালিয়ে হাতকড়াসহ শুক্রবার ভোড়ে উপজেলার ছয়গ্রাম এলাকা রিয়াজকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। এর পূর্বেও অভিযুক্ত রিয়াজের বিরুদ্ধে চুরিসহ একাধিক মামলা রয়েছে এবং তিনি একটি চিহ্নিত মাদক চক্রের সদস্য বলে জানায় পুলিশ। এ ঘটনায় আগৈলঝাড়া থানায় পুলিশের পক্ষ থেকে দুইটি মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com