1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
তেরখাদায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস-২০২৪ পালিত - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
জমকালো ম্যাজিক ফেস্টিভ্যালে বরিশালের গর্ব মহসিন সরদার জাদুশিল্পে বিশেষ অবদানের স্বীকৃতি, পেলেন সম্মাননা। নড়াগাতীতে আল-খিদমাহ্ ফাউন্ডেশনের উদ্যোগে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা গুমের অভিযোগ তদন্তের ক্ষমতা শৃঙ্খলা বাহিনীকে নয়, স্বাধীন জাতীয় মানবাধিকার কমিশনকে দেওয়ার দাবি রাজশাহীতে গৌরনদীতে সাকুরা বাস-তেলবাহী লরির মুখোমুখি সংঘর্ষ, নারীর ডান পা খণ্ডিত হয়ে ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন, গৌরনদীতে খাল উদ্ধারে প্রশাসনের অভিযান, জলাবদ্ধতা থেকে মুক্তি পাবে আড়াই হাজার পরিবার মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী”মাদক ব্যবসায়ীদের কঠোর হুশিয়ারী কৃতী শিক্ষক-শিক্ষার্থীদের সংবর্ধনা, পহরডাঙ্গায় উৎসবের আমেজ মেয়র হতে শুধু ভোটই যথেষ্ট? গৌরনদী পৌরবাসীর সামনে চার কঠিন প্রশ্ন বাচসাস সদস্য অরণ্য শোয়েবের বাবা অসুস্থ, সবার কাছে দোয়া কামনা নির্মাণকাজে বাধা ও পাঁচ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন

তেরখাদায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস-২০২৪ পালিত

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
  • ৪১৬ বার পড়া হয়েছে

তেরখাদা প্রতিনিধি , খুলনা //

যথাযোগ্য মর্যাদায় ও আড়ম্বরের সাথে ৯ ই ডিসেম্বর খুলনার তেরখাদা উপজেলায় ব্যাপক কর্মসূচির মধ্যে দিয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস-২০২৪ পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিলো জাতীয় পাতাকা ও দুদকের পতাকা উত্তোলন , কবুতর উড্ডয়ন , মানববন্ধন , অলোচনা সভা।

সকাল সাড়ে ১০টার দিকে জাতীয় পতাকা ও দুদক পতাকা উত্তোলন , কবুতর উড়ানো এবং মানববন্ধন শেষে উপজেলা পরিষদের হলরুমে ‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা , গড়বে আগামীর শুদ্ধতা “‘ এ প্রতিপাদ্যের উপর এক অলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোল্লা শাহিদুল ইসলামের সভাপতিত্বে এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সিনিয়র সহ-সভাপতি ও তেরখাদা প্রেসক্লাবের সভাপতি দৈনিক পূর্বাঞ্চল ও জাতীয় দৈনিক ইত্তেফাক পত্রিকার তেরখাদা প্রতিনিধি এস এম মফিজুল ইসলাম জুম্মানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শহীদুল্লাহ। বিশেষ অতিথির বক্তৃতা করেন সরকারি নর্থ খুলনা কলেজের অধ্যক্ষ আবু হেনা মোঃ মনিরল হক মন্টু , থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান ও চিত্রা মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ এস এম মিজানুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন এবং উপস্থিত ছিলেন , উপজেলা কৃষি অফিসার শিউলি মজুমদার , উপজেলা প্রাণি সম্পদ অফিসার প্রিয়াংকর কু্ডু , উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাজমুল হক , উপজেলা সমাজসেবা অফিসার শেখ মনিরুজ্জামান , উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসারের প্রতিনিধি ডাঃ অনিক কু্ডু , উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার সৈয়দ তালহা আশরাফ , উপজেলা পরিসংখ্যান অফিসার মোঃ ইকবাল হোসেন , উপজেলা একাডেমিক সুপারভাইজর সহেলা সুলতানা , সরকারি ইখড়ি কাটেঙ্গা ফজলুল হক মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শারাফাত হোসেন দিপু , ইখড়ি দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মাহবুবুর রহমান , সহকারী প্রোগ্রামার লিডাম পল বালা , উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সেক্রেটারি মোঃ রবিউল ইসলাম , বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি এম এ কাদের ও মোঃ শাহ আলম রিপন।
সভায় এছাড়া বিভিন্ন দপ্তরের অফিসার , শিক্ষক , শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com