1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
মাদারীপুরের শিবচরে ট্রেনের ধাক্কায় এক নারীর মৃত্যু"কোলে থাকা শিশুর হাত পা বিচ্ছিন্ন - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| রাত ১:১৯|
সংবাদ শিরোনামঃ
বরিশালে দিনব্যাপী আয়োজন, থাকছে কমিটি ঘোষণা, কবিতা পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠান ধর্মপাশায় ইউনিয়ন বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখল ও দলীয় প্রভাব বিস্তারের অভিযোগ, বহিষ্কারের দাবি রাজশাহীর মোহনপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৩ মাদারীপুর রাজৈরে ‘হাতুড়িবাহিনী’র প্রধান মাজহারুল কে”গ্রেফতার করেছে পুলিশ ও র‍্যাব পানিসম্পদ প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ সিনেটের সদস্য নির্বাচিত,, নড়াইল জেলা বাস-মিনিবাস মালিক সমিতির নতুন কমিটি গঠন সভাপতি দেলোয়ার, সম্পাদক আলী হাসান ডাসারের বালিগ্রামে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন ও ভিডিও শো অনুষ্ঠিত। গৌরনদীতে আইন-শৃংখলা কমিটির মাসিক সভা কালিয়ার যোগানিয়ায় বাজারে উচ্ছেদ অভিযান নির্মিত হবে নতুন ভূমি অফিসের বাউন্ডারি ও গেট দেবীগঞ্জে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত, প্রধান অতিথি জেলা প্রশাসক শুকরিয়া পারভীন,,

মাদারীপুরের শিবচরে ট্রেনের ধাক্কায় এক নারীর মৃত্যু”কোলে থাকা শিশুর হাত পা বিচ্ছিন্ন

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪
  • ৩৩২ বার পড়া হয়েছে

মোঃ হেমায়েত হোসেন খান
নিউজ ডেস্ক মাদারীপুর–

মাদারীপুরের শিবচর উপজেলার পাঁচচর ঢাকা-ভাঙ্গা এলাকায় ট্রেনের ধাক্কায় এক নারীর মৃত্যু হয় এবং ওই নারীর কোলে থাকা ১১ মাসের শিশু সন্তানের দুই হাত ও পা বিচ্ছিন্ন হয়ে যায়। শিশুটির অবস্থা গুরুতর আশঙ্কাজনক। বুধবার (৪ ডিসেম্বর) সন্ধ্যার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মিথিলা আক্তার (১৬) শিবচরের দত্তপাড়া ইউনিয়নের আবু খলিফা ওরফে মিজান সরদারের মেয়ে ও গুরুতর আহত আয়শা উপজেলার মাদবরেরচর ইউনিয়নের নাসিরের মোড় এলাকার সুজন মিয়ার মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, ১১ মাসের ভাগ্নি আয়শাকে নিয়ে বিকালে বাড়ির কাছে ঘুরতে বের হয়েছিলেন শিশুর খালা মিথিলা। এসময় ঢাকা থেকে রাজশাহীর উদ্দ্যেশে ছেড়ে আসা মধুমতি এক্সপ্রেসের একটি যাত্রীবাহী ট্রেন দেখে মিথিলা মোবাইলে ছবি তুলতে যায়।

এসময় অসাবধানতার কারণে যাত্রীবাহী মধুমতি এক্সপ্রেস ট্রেনটি তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যায় মিথিলা। এতে গুরুতর আহত হয় তার কোলে থাকা ১১ মাসের শিশু আয়শা। পরে স্থানীয়রা ৪ হাত-পা প্রায় বিচ্ছিন্ন হওয়া শিশু আয়শাকে পাঁচ্চর রয়েল প্রাইভেট হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন চিকিৎসক।

এ বিষয়ে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মোকতার হোসেন জানান,ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই এক নারীর মৃত্যু হয়। গুরুতর আহত শিশুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় বলে জানা যায়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com