1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
কালকিনি উপজেলা মৎস্য কর্মকর্তা ইসকান নিয়ে ফেসবুকে পোস্ট করায় কঠোর সিদ্ধান্তে প্রশাসন - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
গৌরনদীতে খালেদা জিয়ার জন্মদিনে দোয়া ও মিলাদ মাহফিল দেবীগঞ্জে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল ৫ হাজার গাছে সবুজের স্বপ্ন, উজিরপুরের তরুণ হিমেলের ব্যতিক্রমী উদ্যোগ মাদারীপুরে মহিলা মাদ্রাসার পাশে হাতবোমা বিস্ফোরণে ৪ শিক্ষর্থী আহত, আশংকাজনক একজনকে ঢাকায় প্রেরণ মাদারীপুরের ডাসারে গরুর খামারে অগ্নিকাণ্ড ॥ প্রায় বিশ লাখ টাকার ক্ষয়ক্ষতি দেবীগঞ্জে মাস্তুল ফাউন্ডেশনের উদ্যোগে টিউবওয়েল বিতরণ ‎মোহনপুরে মসলার উন্নত জাত ও প্রযুক্তি প্রদর্শনী, কৃষকদের সঙ্গে কৃষি সচিবের মতবিনিময় ‎ ইভটিজিং-হয়রানির অভিযোগে ১ ঘণ্টায় কিশোর গ্যাংয়ের ৩ সদস্য গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ ডাসার উপজেলা রিপোর্টার্স ইউনিটি”র ১৫ সদস্য বিশিষ্ট সংশোধিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

কালকিনি উপজেলা মৎস্য কর্মকর্তা ইসকান নিয়ে ফেসবুকে পোস্ট করায় কঠোর সিদ্ধান্তে প্রশাসন

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
  • ২০১ বার পড়া হয়েছে

 

মোঃ হেমায়েত হোসেন খান
নিউজ ডেস্ক মাদারীপুর

কালকিনি উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সন্দীপন মজুমদার-ইসকন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দেওয়ায় তার বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।

মাদারীপুরের কালকিনি উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা সন্দীপন মজুমদার ইসকনের পক্ষে নিজের ফেসবুকে বিতর্কিত স্ট্যাটাস দেওয়ায় বদলী করা হয়েছে। রোববার (১ ডিসেম্বর) মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক মো. জিল্লুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।

এদিকে, বিতর্কিত মৎস্য কর্মকর্তা সন্দীপন মজুমদারের বদলীর খবরে উপজেলার বিভিন্নস্থানে মিষ্টি বিতরণ করেছেন স্থানীয়রা। মঙ্গলবার (৩ ডিসেম্বর) দুপুরে ওই কর্মকর্তার বদলীর বিষয়টি নিশ্চিত করেছেন কর্তৃপক্ষ।

জানা যায়,২০১৭ সালের ৩ ডিসেম্বর কালকিনিতে সিনিয়র মৎস্য কর্মকর্তা হিসেবে যোগদান করেন সন্দীপন মজুমদার। একইস্থানে কোনো কর্মকর্তা তিন বছরের বেশি সময় চাকরি করার ব্যাপারে বিধান না থাকলেও তিনি নিয়ম নীতির তোয়াক্কা না করে প্রায় ৭ বছর ধরে একই উপজেলায় দায়িত্ব পালন করে আসছেন।

এ সুযোগে তিনি জাটকা শিকার বন্ধকালীন সরকারি খাদ্য সহায়তা হিসাবে প্রতি মাসে জেলে প্রতি ভিজিএফের চাল বিতরণের তালিকা তৈরি করাসহ বিভিন্ন প্রকল্পের মাধ্যমে পোনা বিতরণ এবং দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ এবং উন্নয়ন প্রকল্পের আওতায় নিবন্ধিত জেলেদের মাঝে ছাগল ও ছাগলের জন্য ঘর বিতরণের ঘটনায় ব্যাপক অনিয়ম করে আসছেন। তার এ ধরনের কর্মকাণ্ড নিয়ে সাধারন মানুষের মধ্যে রয়েছে নানা প্রশ্ন।

তবে বিভিন্ন অনিয়মের অভিযোগে তার বিরুদ্ধে সম্প্রতি বিভিন্ন মিডিয়ায় সংবাদ প্রকাশ হলেও অদৃশ্য শক্তির কারণে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেননি ঊর্ধ্বতম কর্তৃপক্ষ। গত ২৬ নভেম্বর ইসকনের কর্মকাণ্ডের পক্ষে সন্দীপন তার নিজের ফেসবুকে একটি স্ট্যাটাস দেন তিনি।

এবিষয় নিয়ে আলেম সমাজসহ স্থানীয়দের মাঝে চরম উত্তেজনা সৃষ্টি হয়। পরে অভিযুক্ত ওই কর্মকর্তার বিতর্কিত কর্মকাণ্ডের বিষয়টি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কর্তৃপক্ষকে অবগত করেন। এ ঘটনার পরে মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক মো. জিল্লুর রহমান স্বাক্ষরিত (১ ডিসেম্বর) এক প্রজ্ঞাপনের মাধ্যমে তার বদলীর আদেশ প্রদান করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন এলাকাবাসী ক্ষোভের সঙ্গে বলেন, বিতর্কিত মৎস্য কর্মকর্তা সন্দীপন মজুমদারের সাত বছরের কর্মকাণ্ড ছিল প্রশ্নবিদ্ধ। তার বদলী হয়েছে তাই আমরা মিষ্টি বিতরণ করছি।

জেলা মৎস্য কর্মকর্তা মো. হাদিউজ্জামান বলেন, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক মো. জিল্লুর রহমান গত ১ ডিসেম্বর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে সন্দীপনের বদলীর আদেশ প্রদান করেন।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার দাশ বলেন, ইসকনের কর্মকাণ্ড নিয়ে সন্দীপন তার নিজের ফেসবুকে একটি পোস্ট দেন। এনিয়ে আলেম সমাজসহ স্থানীয়দের মাঝে চরম উত্তেজনা দেখা দেয়। পরে মৎস্য কর্মকর্তার বিষয়টি আমি কর্তৃপক্ষকে অবগত করি। তবে তার বদলীর আদেশ প্রদান করা হয়েছে বলে আমাকে কর্তৃপক্ষ জানিয়েছে। বর্তমানে এলাকা শান্ত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com