1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
উজিরপুরে দিনে দুপুরে দুর্ধর্ষ চুরি, স্বার্নালঙ্কারসহ ৩৫ লক্ষাধীক টাকার মালামাল লুট - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশালে আলোচনা সভা মাদারীপুরে ইতালি প্রবাসীর বাবার ঘরে বোমা তৈরির সময় বিস্ফোরণ”আহত-৬”আটক-১ আগৈলঝাড়ায় সাংবাদিকদের ঐক্যের আহ্বান জহির উদ্দিন স্বপনের মাদারীপুরের পেয়ারপুরে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণে আহত ৬ জন এলাকায় আতঙ্ক বিরাজ করছে। শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে গৌরনদীতে মঙ্গল শোভাযাত্রা বরিশালে সাংবাদিক মিরাজের স্মরণে শোকসভা, দোয়া ও মিলাদ অনুষ্ঠিত, অশ্রুসিক্ত সহকর্মীরা গৌরনদীর টরকি বন্দরে জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি আগৈলঝাড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি সাংবাদিক মশিউর রহমান উৎস হত্যা মামলার রায়ে ক্ষোভ, আপিলের প্রস্তুতি পরিবারের। বরিশাল দুর্গাসাগরে হরিণ চুরির মামলায় আরও এক আসামি গ্রেপ্তার

উজিরপুরে দিনে দুপুরে দুর্ধর্ষ চুরি, স্বার্নালঙ্কারসহ ৩৫ লক্ষাধীক টাকার মালামাল লুট

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ২১৮ বার পড়া হয়েছে

মোঃ জুনায়েদ খান সিয়াম উজিরপুর প্রতিনিধিঃ- বরিশালের উজিরপুরে এ্যাডভোকেট আমির হোসেন মিয়ার বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বুধবার (২৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে নয়টা থেকে ১২ টার মধ্যে উপজেলা ও পৌরসদরের ৪ নং ওয়ার্ডের এ্যাডভোকেট আমির হোসেন মিয়ার বাড়িতে কেহ না থাকায়

চোরচক্র প্রতিটি রুমের তালা ও আলমিরার তালা ভেঙে ২০থেকে ২৫ ভরি বিভিন্ন প্রকার স্বর্নালঙ্কার,নগদ আড়াই লাখ টাকা, ২টি ক্যানাডিয়ান ভিসা ও পাসপোর্ট ,,এফডিআর এর কাগজ, ৩টি ক্যামেরা ,৫ হাজার ডলার বৈদেশিক মুদ্রাসহ মুল্যবান মালামাল নিয়ে গেছে বলে জানিয়েছেন ভুক্তভোগী পরিবার

খবর পেয়ে দুপুর ১ টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেছে উজিরপুর মডেল থানার নবাগত অফিসার ইনচার্জ মোঃ মাহাবুব রহমান সহ পুলিশের একটি টিম।

এডভোকেট আমির হোসেন মিয়ার স্ত্রী নাদিরা সুলতানা লাবনী বলেন,আমি শেরে বাংলা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষিকা। বুধবার সকাল সাড়ে ৯ টার দিকে আমার কর্মস্থল স্কুলে যাই। আর আমার স্বামী চিকিৎসার জন্য হাসপাতালে যান। তখন ঘরে আর কেউ ছিলো না।তবে কয়েকদিন যাবৎ ২৫/৩০ বছর বয়স্ক সুঠাম দেহের অধিকারী লুঙ্গি পরিহিত এক যুবক অসহায় গরিব বলে কাজ কর্মের জন্য এসেছিল। তার গায়ের রং ফর্সা,তার গতিবিধি ভালো মনে হয়েছিল না। ঐ লোক এ ঘটনা ঘটাতে পারে।

আমির হোসেন মিয়া জানান, বেলা ১২ টা ৫ মিনিটের দিকে বাড়িতে এসে ঘরে ঢুকে দেখি ঘরের সব আসবাবপত্র তছনছ অবস্থায় রয়েছে। এরপর দেখতে পাই আলমিরায় রাখা নগদ টাকা ও বিভিন্ন দেশের ডলার, স্বর্ণালঙ্কার, পাসপোর্ট ভিসা, সহ বিভিন্ন মুল্যবান মালামাল নেই। দরজার তালা খুলে ঘরে ঢুকে চোরেরা। এরপর ঘরের প্রতিটি কক্ষে থাকা আলমিরা, ওয়ারড্রব ভেঙে তছনছ করে সব ফেলে দেয়।

সদ্য যোগদান করা উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মাহাবুব জানান, চুরির খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এই বিষয়ে থানায় এখনো কোনো মামলা হয়নি। তবে চুরির বিষয়টি তদন্ত করে দেখছি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com