1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
কালিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের বাড়িঘর ও দোকানপাট ভাংচুর। - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| সকাল ১০:২১|
সংবাদ শিরোনামঃ
লোনের প্রলোভনে ফাঁকা চেক নিয়ে প্রতারণার অভিযোগে নারী উদ্যোক্তার সংবাদ সম্মেলন চুরি মামলা তুলে না নেয়ায় সাংবাদিককে কুপিয়ে জখম-আঙুল বিচ্ছিন্ন আরএমপির ৩৪তম পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব নিলেন মোহাম্মদ ফয়েজুল কবির ওয়ার্ল্ড ভিশনের উপকূলীয় অঞ্চলে সোলার পাওয়ারড সেভ ওয়াটার প্রজেক্টের শুভ উদ্বোধন লাগামহীন অভিযোগ দেবভোগ কমিউনিটি ক্লিনিকের সুকান্তের নামে পঞ্চগড়ের দেবীগঞ্জে বিট সুগার মিলের শুভ উদ্বোধন করলেন শিল্পমন্ত্রী,, স্বর্গীয় মানিক লাল সাহার ৮৫তম জন্মজয়ন্তী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে বিপুল পরিমান ভারতীয় মদ ও সিরাপ জব্দ বরিশাল জেলা ছাত্রদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে বর্ণাঢ্য আনন্দ মিছিল রাজশাহীতে দুই মন্ত্রী, বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা

কালিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের বাড়িঘর ও দোকানপাট ভাংচুর।

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৪৫ বার পড়া হয়েছে

মোঃ উজ্জল শেখ (নড়াইল) প্রতিনিধিঃ-আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নড়াইলের কালিয়া উপজেলার বাগুডাঙ্গা গ্রামে প্রতিপক্ষের হামলায় ৯টি বাড়িঘর ও ৫টি দোকান,ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।

রবিবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে।

এসময় বাগুডাঙ্গা বাজারে নুর মিয়া মোল্লা,রাসেল মোল্লা,জনি মোল্লা,মাসরুল মোল্লার মুদি দোকানে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করা হয়। এবং বাজারে আওয়ামীলীগের অফিস ভাংচুর করা হয়।পরে তারা গ্রামে সাবেক পহরডাঙ্গা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও মোল্লা বংশের মাতুব্বর মোঃ বাইজিদ মোল্লা,ইয়াছিন মোল্লা,রহিম শেখ,উবাইদুল শেখ,শওকত সিকদার,নুরে সমাদ্দার, জাকির মোল্লা,পলাশ মোল্লা,আলম তারা,সামাদ মোল্লা,রবিউল মোল্লা,কামরুল খানসহ ১১টি বাড়ীতে ভাংচুর ও লুটপাট করেছে প্রতিপক্ষরা।

স্থানীয়রা জানান,বাগুডাঙ্গা কাজী ও মোল্লা বংশের মধ্যে আধিপত্য নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো।

গতকাল রবিবার বিকালে শান্তিতে বসবাস করার জন্য দুই পক্ষকে থানায় ডেকে গ্যানজাম করবেনা মম্মে মুচলেকা নেন নড়াগাতি থানা পুলিশ।

পরে কাজী বংশের নান্টু কাজী বাগুডাঙ্গা বাজারে আসলে তার উপর মোল্লা বংশের গ্রুপের সামাদ মোল্লা আতর্কিত হামলা করে পিটিয়ে গুরুতর আহত করে।পরে খবর পেয়ে কাজী বংশের সমর্থকরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে নিয়ে হামলা করে বাড়িঘর ও দোকানপাট ভাংচুর করে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করে।

এঘটনায় বাংলাদেশ সেনাবাহিনী ঐ এলাকায় টহল অব্যাহত আছে।

এ বিষয়ে নড়াগাতি থানার অফিসার ইনচার্জ মোঃ মোস্তাফিজুর রহমান এর ব্যবহিত ফোনে একাধিকবার ফোন দিলে ও তিনি রিসিভ করেননি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com