1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
স্যাটেলাইটে ধরা পড়লো চীনের তৈরিকৃত রহস্যময় জাহাজের ছবি। - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
মাদারীপুর কালকিনিতে উপজেলা মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত কারা ও পুলিশের সমন্বিত দায়িত্ব পালনে চ্যালেঞ্জ মোকাবিলায় বিশেষ প্রশিক্ষণ অনুষ্ঠিত মাদারীপুরের ঐতিহ্যবাহী টুবিয়া বাজারে ‘বিশেষ পরিচ্ছন্নতা অভিযান’পরিচালিত উজিরপুরের সন্তান থেকে জাতীয় রাজনীতির নেতৃত্বে মোহাম্মদ দুলাল হোসেন এআই-তৈরি ভুয়া ভিডিওর প্রতিবাদে দেবীগঞ্জে ওলামা দলের মানববন্ধন, দোষীদের বিচারের দাবি,, মোহনপুরে সার মজুদে অনিয়মের অভিযোগ, বাধা দিতে গিয়ে কৃষক আহত গৌরনদীতে পরিচ্ছন্ন ও শব্দদূষণমুক্ত কর্মপরিবেশ গঠনে উদ্বুদ্ধকরণ সভা রাজশাহীতে র‌্যাবের অভিযানে অপহৃত কিশোরী উদ্ধার পবায় মিজানুর-ইসমাইল সিন্ডিকেট প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদকে নিয়ে ভুয়া ভিডিও: দেবীগঞ্জে বিএনপির প্রতিবাদ ও সংবাদ সম্মেলন,,

স্যাটেলাইটে ধরা পড়লো চীনের তৈরিকৃত রহস্যময় জাহাজের ছবি।

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : রবিবার, ৩ নভেম্বর, ২০২৪
  • ১৮২ বার পড়া হয়েছে

রহস্যময় একটি জাহাজ বানাচ্ছে চীন। আর তাতে বাড়ছে শঙ্কা। বিশ্লেষকরা বলছেন নতুন এবং অস্বাভাবিক এয়ারক্রাফট ক্যারিয়ার বানাচ্ছে চীন। এ ধরনের জলযান এটাই প্রথম।

এতে সমুদ্রে বেইজিংয়ের সক্ষমতা আরও বাড়বে বলে মনে করা হচ্ছে। প্লানেট ল্যাবের স্যাটেলাইট ইমেজে দেখা যায়, একটি শিপইয়ার্ডে ওই জাহাজের নির্মাণকাজ চলছে।

চীনের দক্ষিণাঞ্চলীয় গুয়াংডং প্রদেশের লংশুয়ে দ্বীপের গুয়াংঝৌ শিপইয়ার্ড ইন্টারন্যাশনালে ওই জাহাজটি নির্মাণ করা হচ্ছে। সেন্টার ফর আ নিউ আমেরিকান সিকিউরিটির ফেলো মার্কিন নৌবাহিনীর সাবেক একজন সাবমেরিন কমান্ডার থমাস শুগার্ট বলেন, নতুন এই এয়ারক্রাফট ক্যারিয়ার দেখতে কিছু অস্বাভাবিক। চীনের আগের এয়ারক্রাফট ক্যারিয়ারের চেয়ে আকারে অনেক ছোট নতুন এই জাহাজটি।

নতুন এই জাহাজ চীনের নৌবাহিনীর ব্যবহার করা টাইপ জিরোসেভেনফাইভ উভচর অ্যাসল্ট শিপের চেয়েও ছোট। আর এ কারণেই বিশ্লেষকদের ধারণা, সবম্ভত বিশ্বের প্রথম বেসামরিক এয়ারক্রাফট ক্যারিয়ার বানাচ্ছে চীন। সেক্ষেত্রে এই জাহাজকে সামুদ্রিক গবেষণার মতো কাজে ব্যবহার করা হতে পারে। সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছে, ওই জাহাজ নিয়ে সর্বপ্রথম খবর প্রকাশ করে দ্য ওয়ার জোন।

মার্কিন নির্বাচনে চীন, রাশিয়া ও ইরানের প্রভাব বিস্তারের চেষ্টা

যুক্তরাষ্ট্রকে টক্কর দিতে চায় চীন। আর তাই দেশটির ক্যারিয়ার টেকনোলজিকে টেক্কা দিতে একের পর এক যুদ্ধজাহাজ বানাচ্ছে বেইজিং। এখন পর্যন্ত চীনের বানানো সবচেয়ে বড়, আধুনিক ও শক্তিশালী এয়ারক্রাফট ক্যারিয়ার হলো ফুজিয়ান। এ বছরই প্রথম পরীক্ষামূলক সমুদ্র অভিযানে নেমেছিল এটি। ধারণা করা হচ্ছে, ২০২৬ সালে পিপলস লিবারেশন আর্মি নেভির বহরে যুক্ত হবে ফুজিয়ান।

এ ছাড়া বিশ্বের সবচেয়ে বড় উভচর অ্যাসল্ট শিপ নির্মাণের ক্ষেত্রে দ্রুত এগিয়ে যাচ্ছে চীন। ওয়াশিংটন ভিত্তিক থিংকট্যাংক সেন্টার ফর স্ট্রাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ এ তথ্য জানিয়েছে। টাইপ জিরোসেভেনসিক্সের ডেক প্রায় ১৩ হাজার ৫০০ স্কয়ার মিটারের বেশি, যা যুক্তরাষ্ট্রের ফুটবল মাঠের প্রায় তিনগুণ। স্যাটেলাইট ইমেজ ঘেঁটে এ তথ্য জানিয়েছে থিংকট্যাংক প্রতিষ্ঠানটি।

তবে সামরিক জাহাজের ভিড়ে নতুন এই এয়ারক্রাফট বেইজিংয়ের নীতির পরিবর্তনের ইঙ্গিত হতে পারে বলে মনে করা হচ্ছে। বিশেষ করে সামরিক-বেসামরিক সংমিশ্রণে নতুন এই জাহাজ দু ধরনের কাজেই ব্যবহার করা যাবে। এতে ব্যয় যেমন কমবে তাতে কম ঝুঁকিপূর্ণ পরিবেশেও ব্যবহার করা যাবে এই জাহাজ। নতুন এই জাহাজ চীনের কোস্টগার্ডের হেলিকপ্টার বা ড্রোন ক্যারিয়ার হিসেবে ব্যবহার করা হতে পারে বলে জানিয়েছেন বিশ্লেষকরা

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com