1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
সুন্দরবন রেজিমেন্ট ক্যাম্পিং এর সমাপনী অনুষ্ঠান সম্পন্ন - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
আড়িয়াল খাঁর ভাঙনে বসতভিটা হারিয়ে নিঃস্ব বদরুলের পরিবার, ঠিকানা পলিথিনের ছাউনি। আশ্রয়ণের ঘর আছে, নেই বের হওয়ার রাস্তা—জোয়ারে পানিবন্দি ৮০ পরিবার ফুটপাত দখল ও অস্বাস্থ্যকর পরিবেশ: বরিশালে ৪ প্রতিষ্ঠানে ২৯ হাজার টাকা জরিমানা বরিশালে ভাসমান হাসপাতালে মিলবে চিকিৎসা, চরাঞ্চলের মানুষের মুখে স্বস্তির হাসি ​চারঘাটে ২০০ বোতল ফেয়ারডিলসহ মাদক কারবারি গ্রেপ্তার ভাণ্ডারিয়ায় ১৩ লাখ ২৬ হাজার টাকার ভারতীয় কাপড়সহ আটক ৩ ভিক্ষাবৃত্তি ছেড়ে স্বাবলম্বী হওয়ার পথে গৌরনদীর দুই ভিক্ষুক, খাসজমিতে মিলল দোকানের জায়গা দেবীগঞ্জে একাদশ শ্রেণির উদ্বোধনী ক্লাস ও নবীনবরণ অনুষ্ঠিত রাজশাহীতে বিজিবি’র অভিযান: উদ্ধার হওয়া ২৬টি কষ্টিপাথরের মূর্তি ও ১৮১৮টি মুদ্রা জাদুঘরে হস্তান্তর গৌরনদী গার্লস কলেজে ওরিয়েন্টেশন ক্লাস ও নবীন বরণ অনুষ্ঠিত

সুন্দরবন রেজিমেন্ট ক্যাম্পিং এর সমাপনী অনুষ্ঠান সম্পন্ন

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩
  • ২৯৯ বার পড়া হয়েছে

নিজস্ব সংবাদদাতা,খুলনাঃ-বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর সুন্দরবন রেজিমেন্ট , খুলনা এর রেজিমেন্ট কমান্ডার লেঃ কর্ণেল মোঃ নাহিদুজ্জামান , বিজিবিএম , পিবিজিএম , আর্টিলারি এর সার্বিক তত্ত্বাবধানে সুন্দরবন রেজিমেন্টের রেজিমেন্ট ক্যাম্পিং- ২০২৩ কেডিএ মাঠ , শিরোমণি আবাসিক এলাকা , খুলনায় গত ১৫ ডিসেম্বর~ ২০২৩ তারিখ হতে ২৩ ডিসেম্বর~ ২০২৩ পর্যন্ত ৯ দিন ব্যাপী পরিচালিত হচ্ছে।

উক্ত ক্যাম্পিং এর সমাপনী কুচকাওয়াজ ২১ ডিসেম্বর~ ২০২৩ তারিখে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মিজানুর রহমান , এনডিসি , পিএসসি , মহাপরিচালক বিএনসিসি।

এছাড়া উপস্থিত ছিলেন ক্যাম্প এ্যাডজুটেন্ট , ব্যাটালিয়ন কমান্ডারগণ , নিয়োগপূর্ব প্রশিক্ষণে অংশগ্রহনকারী পিইউও , টিইউওসহ সামরিক বেসামরিক প্রশিক্ষকবৃন্দ এবং সুন্দরবন রেজিমেন্টের আওতাধীন ২১ টি জেলার বিভিন্ন স্কুল , কলেজ ও বিশ্ববিদ্যালয় হতে আগত ৫৩০ জন প্রশিক্ষণার্থী বিএনসিসি ক্যাডেট।

সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথি ফায়ারিং , ড্রিলসহ বিভিন্ন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ও রানারআপ দলকে পুরস্কার প্রদান করেন।

নয় দিন ব্যাপী পরিচালিত এ ক্যাম্পে অংশগ্রহণকারী ক্যাডেটদের মাঝে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় দেশের দ্বিতীয় সারির প্রতিরক্ষা ব্যবস্থার অংশ হিসেবে প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক হিসেবে গড়ে তোলা , দায়িত্বশীল সুনাগরিক হিসেবে গড়ে তোলা এবং ভবিষ্যত নেতৃত্বের গুনাবলী বিকাশের লক্ষ্যে সামরিক ও বেসামরিক প্রশিক্ষণ যেমন পিটি , ড্রিল , টহল , ফাঁদ , হানা , ক্ষুদ্রাস্ত্র ফায়ারিং , ভূমিকম্প ও অগ্নি নির্বাপনে জরুরী পরিস্থিতিতে করণীয় , ডেঙ্গু প্রতিরোধে , অগ্নি দগ্ধ বা এসিডে পোড়া , যে কোন দূর্ঘটনা স্থল হতে উদ্ধারে করণীয় , প্রাথমিক চিকিৎসা এবং ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতা ও স্বাস্থ্য সচেতনতা ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।

সমাপনী কুচকাওয়াজ শেষে রাতে ক্যাডেটদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com