1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
জামালপুরের ডিসির ভিডিও ভাইরালকারী কুলাঙ্গার’ - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| সোমবার| সন্ধ্যা ৬:৪৫|
সংবাদ শিরোনামঃ
গৌরনদীতে ওলামা পরিষদের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত। ভাষা সৈনিক ফাউন্ডেশনের উদ্যোগে গৌরনদীতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশ ক্যাম্পের উদ্ধোধন নিরাপদ সড়ক দাবিতে গৌরনদীতে বিক্ষোভ ও মানববন্ধন, মহাসড়কে যান চলাচল বন্ধ। রাজশাহীতে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন মাহমুদা হাবীবা। রাজশাহীর দুর্গাপুরে র‍্যাব-৫ এর অভিযানে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে গৌরনদীতে সমন্বয় সভা প্রবীণ সাংবাদিকদের অবসরভাতা বাস্তবায়নে কাজ করছে সরকার: তথ্যমন্ত্রী স্বপন। মাদারীপুরে জমকালো আয়োজনের মধ্য দিয়ে রিপোর্টার্স ইউনিটির-২১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা আইনের সুশাসন প্রতিষ্ঠায় রাজশাহী রেঞ্জ ডিআইজি ড. মোঃ শাজাহানের সাফল্য ডাসার উপজেলা রিপোর্টার্স ইউনিটির কমিটি ঘোষণা, সভাপতি হেমায়েত খাঁন, সাধারণ সম্পাদক খান মাসুদ রানা।

জামালপুরের ডিসির ভিডিও ভাইরালকারী কুলাঙ্গার’

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ৫৯৮ বার পড়া হয়েছে

জামালপুরের সদ্য বিদায়ী জেলা প্রশাসক (ডিসি) মো. ইমরান আহমেদকে ‘ডায়নামিক’ ও ভিডিও ভাইরালকারীকে কুলাঙ্গার বলে আখ্যায়িত করলেন ইসলামপুর উপজেলা চেয়ারম্যান এস এম জামাল আব্দুন নাসের বাবুল।

রোববার (১৭ সেপ্টেম্বর) দিনগত রাত থেকে ১ মিনিট ২৭ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে তাকে বলতে শোনা যায়, আমার মনটা খারাপ। জামালপুরবাসীর জন্য দুর্ভাগ্য। আমরা বহু দিন পর একজন ‘ডায়নামিক’ লোক পেয়েছিলাম। শেখ হাসিনার কল্যাণে তাকে পেয়েছিলাম। এক মাস ২৩ দিন দায়িত্ব পালন শেষে তিনি (ডিসি) চলে যাচ্ছেন। জানি না এ জামালপুরবাসীর মধ্যে কোনো ‘কুলাঙ্গার’ ছিলেন। যিনি একটি বক্তব্যকে ভাইরাল করে দিয়ে জামালপুরবাসীর কপালে কুঠারাঘাত করেছেন।’

তিনি আরও বলেন, ‘এ ভদ্র লোক যদি জামালপুরে তার মেয়াদোত্তীর্ণ করতে পারতেন তাহলে আমি বিশ্বাস করি এ জামালপুরের ভঙ্গুর চেহারাটা বদলে দিতেন। প্রত্যেকটা দপ্তরে মানুষের সেবা সহজ থেকে সহজতর করে দিতেন। পরিবেশ যেটা, সেটা সুন্দর হতো।

বক্তব্যের শেষে বলেন, ‘আমরা সেই মানুষটিকে রাখতে পারলাম না। মানুষটি চলে গেলেন। যেখানেই তিনি যাবেন, সেখানেই তিনি আলো ছড়াবেন। কিন্তু আমরা বঞ্চিত হলাম। আমরা তাকে ধরে রাখতে পারলাম না। এ জন্য আমার মন খারাপ। আসলে কথা বলার মতো আমার মানসিকতা নেই।

রোববার বিকেলে ইসলামপুর উপজেলার ফরিদুল হক খান দুলাল অডিটোরিয়ামের সামনে তিন দিনব্যাপী উন্নয়ন মেলা উদ্বোধনী সভায় তিনি এসব কথা বলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালিত হয়।

এ ব্যাপারে জানতে রাতে উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট জামাল আব্দুন নাছের বাবুলের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলে তিনি কল রিসিভ করেন নি। সোমবার সকাল থেকে তার মুঠোফোনটি বন্ধ থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

গত ১১ সেপ্টেম্বর বিকেলে মাদারগঞ্জ পৌরসভার নবনির্মিত ভবনের উদ্বোধনের বিশেষ অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, ‘আমাদের অনেক কষ্টে অর্জিত এ স্বাধীনতা। আমাদের স্বাধীনতার সুফল যোগাযোগ ও উন্নয়ন। এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে। যে সরকার এ উন্নয়ন করেছে এ উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য সেই সরকারকে আবার পুনরায় নির্বাচিত করে, আবার ক্ষমতায় আনতে হবে। এটা হবে আমাদের প্রত্যেকের অঙ্গীকার। আমি এটা মনে করি, আপনারা নিজের চোখে দেখে সরকারের প্রতি অকৃতজ্ঞ হবেন না।’

পরে গত ১৪ সেপ্টেম্বর তাকে প্রত্যাহার করে বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমির উপ-পরিচালক (উপসচিব) মো. শফিউর রহমানকে নতুন করে জামালপুরের জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com