1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
শ্রীনগর কোলাপাড়ায় ফসলী জমির মাটি কাটার অভিযোগ ইউপি সদস্য সোহেলের বিরুদ্ধে - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
উজিরপুরে ১৪ কোটি টাকার সড়কের নির্মাণকাজ উদ্বোধন করলেন এমপি সান্টু বাকেরগঞ্জে নদীর চর থেকে মাটি কাটার অভিযোগ, বেকু-ট্রলার আটক করে স্থানীয়রা উজিরপুরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ আগৈলঝাড়ায় নির্যাতনের অভিযোগে সংবাদ সম্মেলন, স্বামীসহ পাঁচজনের বিরুদ্ধে বিচারের দাবি গৌরনদীতে ১০৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, মামলা আদালতে বিচারাধীন আগৈলঝাড়া গৈলা মডেল ইউপিতে মানব পাচার রোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত। নৃত্যকলায় বিশেষ অবদানে সম্মাননা পাচ্ছেন সানি বিপ্লব সড়ক দুর্ঘটনায় নড়াইলের সাংবাদিক নিহত নড়াইলের নড়াগাতীতে তরুণ ব্যবসায়ীর অকাল মৃত্যু পরিবর্তনের অঙ্গীকার নিয়ে মাদারীপুরের মস্তফাপুরে চেয়ারম্যান প্রার্থী কাজী কাওসারের নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত

শ্রীনগর কোলাপাড়ায় ফসলী জমির মাটি কাটার অভিযোগ ইউপি সদস্য সোহেলের বিরুদ্ধে

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বুধবার, ৫ জুন, ২০২৪
  • ২৭৩ বার পড়া হয়েছে

মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ- মুন্সীগঞ্জের শ্রীনগরে দিনরাত সমানতালে কৃষকদের ফসলি জমির মাটি ভেকু দিয়ে কেটে পকেট তৈরী করে মাটি অন্যত্র বিক্রির অভিযোগ উঠেছে স্থানীয় এক ইউপি সদস্যের বিরুদ্ধে।গত এক মাস পূর্বে মৌসুমী ইরিধান কাটার পর থেকে উপ জেলার কোলাপাড়া ইউনিয়নের দক্ষিন পাইকসা মৌজার ফসলী জমির মাটি ভেকু মেশিন দিয়ে কেটে পকেট তৈরি করছে এবং মাটি অন্যত্র বিক্রির অভিযোগ উঠেছে কোলাপাড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ড ইউপি সদস্য সোহেল শেখের বিরুদ্ধে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, দক্ষিনপাইকসা এলাকায় কৃষকদের বেশ কয়েক ফসলি জমির মাটি ভেকু দিয়ে পুকুরের সমান কেটে মাটি ট্রলি যোগে বিভিন্ন বাসা বাড়িতে বিক্রি করছেন সোহেল মেম্বার। তার এ মাটি কাটায় যাতে কেউ বাধা না দেয় সেজন্য বিভিন্ন কৃষকদের ভয়ভীতি দেখানো হয় বলে জানা গেছে।

স্থানীয় জমির মালিক ও কৃষকদের অভিযোগ, কৃষি জমির মাটি এতটাই গভীর করে কেটে নিয়ে যায় যে, কেউ দেখলে পুকুর না বলে উপায় থাকবে না। তাদের মতে, প্রতিটি জমি ভেকু দিয়ে প্রায় ২৫ থেকে ৩০ ফুট গর্ত করে কেটে নিচ্ছে মেম্বার সোহেল। ফলে পাশের জমির মাটি স্বভাবতই ঐ গর্তে পড়ে যায় এবং তা বিনা টাকায় ও বিনা অনুমতিতে নিয়ে যায় সে। একারণে অনেক জমির মালিকদের বাধ্য হয়েই মাটি বিক্রি করতে হচ্ছে।ফসলি জমি রক্ষায় স্থানীয় ভুক্তভোগী কৃষকেরা প্রশাসনসহ চেয়ারম্যানদের কাছে গিয়েও কোন সুফল পায়নি। বর্তমানে ফসলি জমি পরিণত হচ্ছে ডোবা ও পুকুরে। ফলে সর্বশান্ত হচ্ছে প্রান্তিক কৃষকরা। জমির মালিকগণ সোহেল মেম্বারের ভয়ে মুখ খুলতে রাজি না হলেও নাম প্রকাশে অনিচ্ছুক ঐ এলাকার সাধারণ জনগণ তার কর্মকান্ডের নিন্দা জানান।

এ বিষয়ে ইউপি সদস্য সোহেল শেখ জানান, আমি ঢাকায় আছি। এসে আপনাদের সকলের সাথে মিলতাল করবো।

কোলাপাড়া ইউনিয়নের সহকারী তহসিলদার আমির হোসেন বলেন, এর আগে সোহেল মেম্বারকে দুইবার জরিমানা করেছি। এরপরেরও মাটি কাটছে আমি খোঁজ নিয়ে ব্যবস্থা নিচ্ছি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com