
প্রতিদিনের ক্রাইম নিউজ ডেস্ক, বরিশাল গৌরনদীঃ
ঢাকা জেলা ডিবি (দক্ষিণ)-এর বিশেষ অভিযানে ৬০০ পিস ইয়াবাসহ মোঃ বাদল (৩৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর ২০২৬) রাত ৮টা ৩০ মিনিটে কেরানীগঞ্জ মডেল থানাধীন নয়াবাজারের শফি উদ্দিন স্মরণীর একটি আবাসিক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে ঢাকা জেলা গোয়েন্দা শাখা (দক্ষিণ)।
ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার জনাব শামীমা পারভীনের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (দক্ষিণ)-এর অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি চৌকস দল কেরানীগঞ্জ মডেল ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানকালে মোঃ বাদলের কাছ থেকে ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পুলিশ তাকে পেশাদার মাদক ব্যবসায়ী হিসেবে উল্লেখ করেছে।
এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে কেরানীগঞ্জ মডেল থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট পুলিশ কর্তৃপক্ষ।