1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
সরকারি নর্থ খুলনা কলেজে বার্ষিক পুরস্কার বিতরণী ও ওপেন কনসার্ট অনুষ্ঠিত - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
তানোরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে রাতের আঁধারে চলছে পুকুর খনন,ধ্বংস হচ্ছে ফসলি জমি মাদারীপুরে ডিবি পুলিশের অভিযান, ৫০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার সরকারি নর্থ খুলনা কলেজে বার্ষিক পুরস্কার বিতরণী ও ওপেন কনসার্ট অনুষ্ঠিত কেরানীগঞ্জে ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার খুলনা রূপসায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বার্থী ডিগ্রি কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ গৌরনদীতে ফিরোজা কেরাতুল কুরআন এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপিত লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডে শিক্ষার্থীদের সম্পৃক্ত করতে হবে: আজিজুল বারী হেলাল সাভারে অস্বাস্থ্যকর ও অনুমোদনহীন বিস্কুট কারখানার রমরমা ব্যবসা, স্বাস্থ্যঝুঁকিতে কোমলমতি শিশুরা আন্তর্জাতিক সাংবাদিক নেটওয়ার্ক বিএনএন এশিয়ার সদস্য হলেন রাজশাহীর হাবিব জুয়েল

সরকারি নর্থ খুলনা কলেজে বার্ষিক পুরস্কার বিতরণী ও ওপেন কনসার্ট অনুষ্ঠিত

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
  • ৫১ বার পড়া হয়েছে

 

সাগর কুমার বাড়ই, তেরখাদা (খুলনা) প্রতিনিধি:

খুলনার তেরখাদায় সরকারি নর্থ খুলনা কলেজ প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী এবং মনোজ্ঞ ওপেন কনসার্ট।

বৃহস্পতিবার (১২ নভেম্বর ২০২৬) দক্ষিণবঙ্গের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান সরকারি নর্থ খুলনা কলেজের সবুজ চত্বরে দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু হেনা মোহাম্মদ মনিরুল হক মন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা-৪ আসনের সংসদ সদস্য এসকে আজিজুল বারী হেলাল। তিনি বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন এবং শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেরখাদা উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা সুলতানা নীলা, খুলনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খান জুলফিকার আলী জুলু, তেরখাদা উপজেলা বিএনপির আহ্বায়ক চৌধুরী কওসার আলী এবং রূপসা উপজেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম।

এছাড়াও অনুষ্ঠানে তেরখাদা উপজেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন কলেজের ক্রীড়া শিক্ষক মোল্যা দেলোয়ার হোসেন দিলু। শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য দেন নর্থ খুলনা কলেজ শাখা ছাত্রদলের সভাপতি ঈশান মোল্যা এবং শিক্ষার্থী অহনা সাহা।

বক্তারা বলেন, শিক্ষার পাশাপাশি খেলাধুলা ও সুস্থ সাংস্কৃতিক চর্চা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি এসব ইতিবাচক কর্মকাণ্ড মাদকমুক্ত, সৃজনশীল ও আলোকিত সমাজ গঠনে সহায়ক।

পুরস্কার বিতরণী পর্ব শেষে শুরু হয় মনোজ্ঞ সাংস্কৃতিক আয়োজন ও ওপেন কনসার্ট। শিল্পগোষ্ঠী সিলভার এন্টারটেইনমেন্টের পরিবেশনায় সংগীতানুষ্ঠান চলে বিকেল ৫টা পর্যন্ত। এ সময় গান ও আনন্দ-উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পুরো কলেজ ক্যাম্পাস। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি পরিণত হয় এক মিলনমেলায়।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং ভবিষ্যতেও তাদের সাফল্যের ধারা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক রবিউল ইসলাম রাজু ও অনির্বাণ রায়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com