1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
শ্রীনগরে চোরাই প্রাইভেটকারসহ আন্তঃজেলা চোর চক্রের ১ সদস্য  গ্রেফতার - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
বানারীপাড়ায় মহিষাপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবগঠিত ম্যানেজিং কমিটির পরিচিতি সভা উজিরপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযান শুরু কালকিনির কয়ারিয়ায় কমিউনিটি নেতৃবৃন্দের সঙ্গে গ্রাম আদালতের মতবিনিময় সভা ফ্যামিলি কার্ডের টিপসই থেকে ‘বিয়ে’—বিধবার দাবি, জানেনই না কিছু রামেবিতে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কাটা হলো উপাচার্যের কক্ষের তালা গৌরনদীতে যুব উন্নয়ন অধিদপ্তরের ২১ দিনব্যাপী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন আগৈলঝাড়ায় দুর্গাপূজার শেষ মুহূর্তের প্রস্তুতি, ব্যস্ত ১৬৯ মণ্ডপ প্রবাস থেকে ফিরে চায়ের দোকান, ঋণের চাপে থেমে গেল পুলিনের জীবন উজিরপুরে ৩৪০০ জেলের মাঝে ভিজিএফের চাল বিতরণ গৌরনদীতে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা কমিটির প্রস্তুতিমূলক সভা

শ্রীনগরে চোরাই প্রাইভেটকারসহ আন্তঃজেলা চোর চক্রের ১ সদস্য  গ্রেফতার

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪
  • ২৮৩ বার পড়া হয়েছে

মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ- মুন্সীগঞ্জের শ্রীনগরে চোরাই প্রাইভেটকারসহ আন্তঃজেলা চোর চক্রের মোঃ সজিব মৃর্ধা নামে এক সদস্য কে গ্রেফতার করেছে পুলিশ।

গত মঙ্গলবার দিবাগত রাতে শ্রীনগর থানার এসআই অংকুর ভট্টাচার্যের নেতৃত্বে ঢাকার শ্যামলী ও খিলগাঁও এলাকায় অভিযান চালিয়ে ক্লু-লেস মামলার চোরাই একটি প্রাইটেকারসহ চোর সজিব মৃর্ধাকে  গ্রেফতার করেন।গ্রেফতারকৃত সজিব মৃর্ধা পটুয়াখালী গলাচিপা উপজেলার ছৈলার এলাকার ওহাব মৃর্ধার ছেলে।

শ্রীনগর থানা পুলিশ জানান, মামলার বাদী সাজ্জাদুল ইসলাম গোপালগঞ্জের কাশিয়ানী এলাকায় রেন্ট এ কারের ব্যবসা করেন। গত ৪মে সন্ধ্যার দিকে তার ব্যবহৃত মোবাইলে অজ্ঞাতনামা একটি মোবাইল থেকে ফোন করে গাড়ী ঢাকা বার্ডেম হাসপাতালে রোগী নিয়ে যাওয়ার কথা বলে। রাত সোয়া ১০ টার দিকে ২ জন প্রাইভেটকার ভাড়া নিয়ে  ঢাকার উদ্দেশ্যে রওনা করেন। রাত পৌণে ১২টার দিকে প্রাইভেটকার ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের কেয়টখালী এলাকায় পৌছলে এক জন প্রসাব করার কথা বলে গাড়ি থেকে নেমে যায়। এর পর পিছন থেকে আরো অজ্ঞাতনামা দুজন লোক মোটর সাইকেল যোগে এসে প্রাইভেটকার চালক মো: মজনু শেখকে চোখে মরিচের গুড়ার মত ঝাঁঝালো জাতীয় যে কোন পদার্থ ছুড়ে মেরে প্রাইভেটকার চুরি করে নিয়ে যায়।

শ্রীনগর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল তায়াবীর বলেন, ক্লু-লেস এই মামলার একজন আসামীকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com