1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রায়পুর প্রেসক্লাব থেকে সাত সদস্যকে বহিস্কার - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| সকাল ১০:২৭|
সংবাদ শিরোনামঃ
মাদারীপুরের ডাসারে এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিয়ের দাওয়াতে যাওয়ার পথে কাভার্ডভ্যান ও অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল চাচি-ভাতিজির, দেবীগঞ্জে তিন বছরেও শেষ হয়নি সড়কের নির্মাণকাজ, মানববন্ধনে এলাকাবাসীর ক্ষোভ,, কমিউনিটি প্যারামেডিক ফাউন্ডেশন ৪র্থতম কেন্দ্রীয় সম্মেলন অনুষ্টিত গৌরনদীতে নির্ধারিত স্থানে মডেল মসজিদ প্রকল্প বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কালিয়ার নড়াগাতীর মহাজন উত্তরপাড়ায় মাদকবিরোধী সভা ও র‍্যালি অনুষ্ঠিত রামপালে ওয়ার্ল্ড ভিশনের পানির ট্যাংক বিতরণ, উদ্বোধন করলেন শেখ ফরিদুল ইসলাম ডাসারে কৃষি প্রনোদনা কর্মসূচির উদ্বোধন করলেন উপজেলা নির্বাহী অফিসার, মাদারীপুরের ডাসারে রান্নাঘরে ড্রামের মধ্যে মজুত রাখা বোমা বিস্ফোরনের ঘটনায়”জনমনে আতঙ্ক গৌরনদীতে এইচএসসি পরীক্ষার প্রথম দিনে কেন্দ্র পরিদর্শনে ইউএনও, নকলমুক্ত পরীক্ষা গ্রহণে কঠোর নির্দেশনা

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রায়পুর প্রেসক্লাব থেকে সাত সদস্যকে বহিস্কার

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪
  • ৩৬৮ বার পড়া হয়েছে

নাঈম হোসেন লক্ষ্মীপুর প্রতিনিধিঃ- লক্ষ্মীপুরের রায়পুরে “রায়পুর প্রেসক্লাব”এর সাত সদস্যকে বহিষ্কার করেছে সংগঠনটি।সম্প্রতি একটি বহিষ্কার বিজ্ঞপ্তি দিয়েছে রায়পুর প্রেস ক্লাব।রা:প্রে:ক্লা/২৪/০১ স্মারকে গত ১৭ই মার্চ তারিখের এই বিজ্ঞপ্তিতে উল্লেখ্য করা হয় সাতজন বহিস্কৃতের নাম।

যথাক্রমে উল্লেখিতরা হলেন, মাহবুবুল আলম মিন্টু, প্রদীপ কুমার রায়,তাবারক হোসেন আজাদ,ইকরাম হোসেন মুকুল পাটোয়ারী, আবদুল লতিফ, সুদেব কুরী ও মাজেদ হোসেন।

রায়পুর প্রেস ক্লাবের গঠনতন্ত্র পরিপন্থি কাজে লিপ্ত থাকার বিষয়টিকে প্রধান অভিযোগ হিসেবে উল্লেখ করে এ বহিষ্কার বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন রায়পুর প্রেস ক্লাবের সভাপতি- আমাদের সময় প্রতিনিধি আনোয়ার হোসেন ঢালি ও সাধারণ সম্পাদক- ইত্তেফাক প্রতিনিধি এম আর সুমন।

এ বহিষ্কার বিজ্ঞপ্তি প্রকাশের মধ্য দিয়ে পাওয়ারফুল প্লাটফর্ম রায়পুর প্রেস ক্লাব স্বীয় গঠনতন্ত্রের শক্ত বাস্তবায়ন করেছে মর্মে অভিমত প্রকাশ করেছেন- রায়পুর প্রেস ক্লাবের সিনিয়র নেতৃবৃন্দ ও কার্যনির্বাহী কমিটি।

এ বিষয়ে রায়পুর প্রেস ক্লাবের সভাপতি আনোয়ার হোসেন ঢালি বলেন,গঠনতন্ত্র পরিপন্থি কাজে লিপ্ত থাকা, বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ উপযুক্ত তথ্য সহকারে প্রমাণিত হওয়ায় বিজ্ঞপ্তিতে উল্লেখিত ৭ সদস্যকে রায়পুর প্রেস ক্লাব থেকে আজীবনের জন্য বহিস্কার করা হয়েছে।

রায়পুর প্রেস ক্লাব সূত্র জানায়, সম্প্রতি রায়পুর প্রেস ক্লাব নামে অপর একটি সংগঠন প্রতিষ্ঠা করে ১৯৯২ সালে প্রতিষ্ঠিত মুল সংগঠন রায়পুর প্রেস ক্লাবের সুনাম নষ্ট করে আসছিলো একটি দুষ্টচক্র। এই চক্রের সাথে মুল প্রেস ক্লাবের বহিস্কৃত সাত সদস্যের সরাসরি সম্পৃক্ততা পাওয়ার পাশাপাশি কেন তাদের বহিষ্কার করা হবে না- এমন বিষয়ের সঠিক জবাব না পেয়ে এ স্বীদ্ধান্ত নিয়েছে রায়পুর প্রেস ক্লাব কর্তৃপক্ষ।

জানা যায়, প্রায় ৩৩ বছর আগে ১৯৯২ সালে প্রতিষ্ঠিত রায়পুর প্রেস ক্লাবকে বিতর্কিত করতে রায়পুরে আরো একটি- রায়পুর প্রেস ক্লাব নামীয় সংগঠনের আহবায়ক কমিটি অনুমোদন করেছে দুষ্টচক্র।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com