
মোঃ হেমায়েত হোসেন খান, প্রতিদিনের ক্রাইম নিউজ ডেস্ক ডাসার মাদারীপুরঃ-
সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে মাদারীপুরের ডাসার উপজেলা রিপোর্টার্স ইউনিটির নিয়মিত মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মাসিক সভায় সংগঠনের শৃঙ্খলা ভঙ্গের দায়ে নাজমুল হাসান কে স্থায়ী বহিস্কার করা হয়েছে।
শনিবার (১৪ জুন) বিকালে পাথুরিয়ারপার বাজারে ডাসার উপজেলা রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে সংগঠনের সভাপতি মোঃ হেমায়েত হোসেন খান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খান মাসুদ রানার-সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়।
ডাসার উপজেলা রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকদের মূল লক্ষ্য একটাই-উপজেলার সার্বিক উন্নয়নে সাংবাদিকদের অগ্রণী ভূমিকা হচ্ছে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, পেশাগত দায়িত্ব পালনে নৈতিকতা বজায় রাখা এবং সংগঠনের সাংগঠনিক ভিত্তি মজবুত পালন করা।
সভায় উপস্থিত ছিলেন ডাসার উপজেলা রিপোর্টার্স ইউনিটির সিনিয়র সহ-সভাপতি সাহিদ খন্দকার,মোঃ সিনিয়র সহ-সভাপতি মোঃ আলি হোসেন,যুগ্ম সাধারন সম্পাদক ইকবাল ফরাজী, যুগ্ম সাধারণ সম্পাদক আয়নাল হক খান,ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক বেলায়েত হাওলাদার, কোষাধ্যক্ষ গোলাম আলী আকন, আইনবিষয়ক সম্পাদক নাসির উদ্দিন লিটন,মহিলা বিষয়ক সম্পাদিকা সৈয়দা লুবনা সম্পা, প্রচার সম্পাদক রাসেল বেপারী, দপ্তর সম্পাদক নাঈম হাওলাদার, ইনসান বেপারীসহ ২১ সদস্য বিশিষ্ট সংশোধিত কমিটির সদস্যবৃন্দ।
এ সভায় গণমাধ্যমকর্মীরা তাদের পেশাগত দায়িত্ব পালনের বিভিন্ন অভিজ্ঞতা এবং এলাকার উন্নয়নে বলিষ্ঠ ভূমিকা রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
ডাসার উপজেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ হেমায়েত হোসেন খান বলেন,আপনারা সকলেই অবগত রয়েছেন সাংবাদিকতা একটি মহান পেশা এবং এই পেশার মর্যাদা রক্ষা করা আমাদের সবার নৈতিক দায়িত্ব। ডাসার উপজেলা রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকরা সবসময়ই বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও পেশাদারিত্বের চর্চা করে আসছে।
অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি আমাদের সংগঠনের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসানের বিরুদ্ধে বেশ কিছু গুরুতর অভিযোগ উত্থাপিত হয়েছে। সংগঠনের অভ্যন্তরীণ শৃঙ্খলা ভঙ্গ, সংগঠনের গঠনতন্ত্রবিরোধী কার্যক্রম পরিচালনা এবং সংগঠনের গোপন তথ্য বাহিরের ব্যক্তিবর্গের কাছে পাচার করার মতো অনৈতিক কর্মকাণ্ডে তার সংশ্লিষ্টতার পাওয়া গেছে।
সংগঠনের স্বার্থে এবং সংগঠনের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখার লক্ষ্যে, সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী জরুরি সভার সিদ্ধান্তের ভিত্তিতে নাজমুল হাসানকে সংগঠনের সাংগঠনিক সম্পাদক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কারের নোটিশ দেওয়ার পর থেকে এই সংগঠনের সঙ্গে তার আর কোনো সম্পৃক্ততা নেই।
আমি স্পষ্ট জানিয়ে দিতে চাই, আমাদের এই প্ল্যাটফর্মটি পেশাদারিত্ব এবং সততার প্রতীক। যে কোনো সদস্য যদি সংগঠনের নিয়ম-শৃঙ্খলা ভঙ্গ করেন বা সংগঠনের গোপনীয়তা রক্ষা করতে ব্যর্থ হন, তবে তার বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে।
আশা করি, আমাদের এই সিদ্ধান্ত সাংবাদিকতার মানদণ্ড বজায় রাখতে এবং সংগঠনের শৃঙ্খলা সুসংহত করতে সহায়ক ভূমিকা পালন করবে। আমাদের লক্ষ্য হোক এক ও অভিন্ন—সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করা।