1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
র‍্যাব-১২'র অভিযান চালিয়ে ৫.৪৬০ কেজি গাঁজা ও ১৯২ পিস ইয়াবাসহ ০৩ জন গ্রেফতার - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে মাঠে ‘নিচিচা’, লিফলেট বিতরণে সচেতনতার বার্তা ডাসারে পরকীয়ার জেরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, গ্রেপ্তার ১ দুই যুগের অবহেলা কাটিয়ে প্রাণ ফিরছে বরিশাল সদর উপজেলা পরিষদের পুকুরে গৌরনদীতে মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করলেন প্রকৌশলী আলতাফ, সংবর্ধিত পাঁচ কৃতী শিক্ষার্থী গৌরনদীতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে প্রস্তুতি, সভায় জেলা-উপজেলা নেতারা মাদারীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী ও আরেক নারীর বিরুদ্ধে পরিবারের অভিযোগ আগৈলঝাড়ায় জমি বিরোধে যুবককে নির্যাতনের অভিযোগ, লুটের দাবি পরিবারের বানারীপাড়ায় সেফটি ট্যাংকে নেমে দুই শ্রমিকের মৃত্যু কালকিনিতে ভাড়ায় মারা-মারি করতে এসে হত্যা মামলার আসামি নিহত, আহত-৫ খুলনায় যুবককে গুলি করে হত্যা, ঘটনাস্থলে নম্বরপ্লেটবিহীন মোটরসাইকেল

র‍্যাব-১২’র অভিযান চালিয়ে ৫.৪৬০ কেজি গাঁজা ও ১৯২ পিস ইয়াবাসহ ০৩ জন গ্রেফতার

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শনিবার, ৬ এপ্রিল, ২০২৪
  • ৩২৩ বার পড়া হয়েছে

মোঃ শাহাবুদ্দিন সেলিম,স্টাফ রিপোর্টারঃ- র‍্যাব-১২’র অভিযান চালিয়ে সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ ও উল্লাপাড়া থানাধীন এলাকা থেকে ৫.৪৬০ কেজি গাঁজা ও ১৯২ পিস ইয়াবাসহ ০৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

সিরাজগঞ্জ র‍্যাব-১২’র অধিনায়ক, মোঃ মারুফ হোসেন বিপিএম, পিপিএম,এর দিকনির্দেশনা,০৬ এপ্রিল ২০২৪ইং রাত০২.১৫ ঘটিকায় র‌্যাব-১২, সিরাজগঞ্জের একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানাধীন চান্দাইকোনা পাবনা বাজারস্থ আলট্রাকেয়ার ডিজিটাল ডায়গনিস্টিক সেন্টারের সামনে বগুড়া হতে সিরাজগঞ্জগামী হাইওয়ে পাঁকা রাস্তার উপর এবং সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানাধীন কোনাবাড়ি মধুসূদন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে কেশবগঞ্জ বাজার হতে নলসোন্দাগামী রাস্তার উপর” পৃথক পৃথক মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৫.৪৬০ কেজি মাদকদ্রব্য গাঁজা ও ১৯২ পিস ইয়াবাসহ ০৩ জন মাদক কারবারীকে গ্রেফতার করে। এছাড়াও তাদের সাথে থাকা মাদকদ্রব্য গাঁজা ও ইয়াবা ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহত ০৪টি মোবাইল ফোন জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আসামিগণ মাধব চন্দ্র দাস (২০), পিতা-মানিক চন্দ্র দাস, সাং- পূর্ব নদাবাস, থানা-হাতিবান্ধা, মোঃ হাসিনুর রহমান (২৩), পিতা-শাহ আলম, সাং-মৌজা শাখাদি পূর্বপাড়া, থানা-কালীগঞ্জ, উভয়ের জেলা-লালমনিরহাট এবং মোঃ মুনসুর আলম (৩৯), পিতা-মৃত শফিকুল ইসলাম,সাং-আমডাঙ্গা অলিপুর,থানা-উল্লাপাড়া, জেলা-সিরাজগঞ্জ,

জানা যায় যে, আসামিগণ দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে সিরাজগঞ্জ জেলাসহ দেশের বিভিন্ন জেলায় তাদের মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে মাদক দ্রব্য গাঁজা ও ইয়াবা ক্রয়-বিক্রয় করে আসছিল।

গ্রেফতারকৃত আসামিগণের বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ এবং উল্লাপাড়া থানায় পৃথক পৃথক মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com