1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
রোজার আগে শুরু হবে উপজেলা নির্বাচন: ইসি - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| সোমবার| বিকাল ৪:৩০|
সংবাদ শিরোনামঃ
আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থানে রাজশাহী জেলা পুলিশ মাহিলাড়া মঠ সংলগ্ন ৪.৯৮ একর সরকারি ভিপি জমি অবৈধ দখলমুক্ত কালিয়ার মির্জাপুর মহাশ্মশানে দুর্ধর্ষ ডাকাতি, এলাকাজুড়ে উদ্বেগ নড়াইলে শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ উপস্থিতি নিশ্চিত করতে ‘জিরো মিসিং’ উদ্যোগ সংযোগ সড়কহীন নলিয়া সেতু: ৫ কোটির অবকাঠামো দাঁড়িয়ে আছে ‘নীরব দর্শক’ হয়ে চালুর অপেক্ষায় কোটি টাকার সেতু, পুরোনো ঝুঁকিপূর্ণ পথেই চলছে জনদুর্ভোগ গৌরনদীতে ৪.৩৩ একর খাসজমি উদ্ধার বিনোদনে খেলার মাঠ ও ইকোপার্ক করার ঘোষনা  বীর মুক্তিযোদ্ধা সাহান আরা বেগমের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত রানীনগর বালুমহাল দখলের অভিযোগ, সাড়ে ১১ কোটি টাকা ফেরত চাইলেন ইজারাদার মেধাবী শিক্ষার্থীর স্বপ্ন পূরণে পাশে দেবীগঞ্জ উপজেলা প্রশাসন,, রামপালে দুই দলিল লেখকের নামে মিথ্যা মামলা, প্রতিবাদে দলিল লেখকবৃন্দ

রোজার আগে শুরু হবে উপজেলা নির্বাচন: ইসি

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বুধবার, ১৭ জানুয়ারি, ২০২৪
  • ২৪২ বার পড়া হয়েছে

হামিদ খান রনি,নিজস্ব প্রতিবেদকঃ- ষষ্ঠ উপজেলা পরিষদের নির্বাচন রোজার আগেই শুরু করতে চায় নির্বাচন কমিশন (ইসি)। মার্চের শুরুতে উপজেলা পরিষদের ভোট করার প্রস্তুতি নিচ্ছে প্রতিষ্ঠানটি। মধ্য ফেব্রুয়ারিতে এসএসসি পরীক্ষা ও মধ্য মার্চে রোজা শুরুর বিষয়টি বিবেচনায় নিয়ে তফসিল ঘোষণা করা হতে পারে।

ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানিয়েছেন, রোজা শুরুর আগেই উপজেলা ভোট হওয়ার সম্ভাবনা আছে। সব উপজেলা নির্বাচনযোগ্য। ভোট অনুষ্ঠানের ক্ষেত্রে এসএসসি পরীক্ষা এবং রোজা সবই বিবেচনা করা হবেজানিয়ে তিনি বলেন, কমিশন অনুমোদন করলে প্রথম ধাপটা রোজা শুরুর আগেই হতে পারে। নির্বাচন উপযোগী ৪৮৫ উপজেলার তালিকা হাতে এসেছে জানিয়ে অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেন, সে অনুযায়ী নির্বাচন করার জন্য কমিশন সচিবালয় প্রস্তুত আছে। কমিশনে সিদ্ধান্ত হলে জানাব।

এর আগে ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার বলেন, ‘এবারও প্রথম ধাপে শখানেক উপজেলা পরিষদের ভোট হতে পারে।

চার-পাঁচ ধাপে ভোট শেষ করা হতে পারে। রোজার সময় তো ভোট করা হবে না। রোজার আগে প্রথম ও পরে অন্য ধাপগুলো হবে।

সে ক্ষেত্রে উপজেলার সংখ্যা ও ভোটের তারিখ কমিশন সভায় চূড়ান্ত হবে। আগামী সপ্তাহে কমিশনের অনুমোদন পেলেই তফসিল ঘোষণা করা হবে বলে জানান তিনি।

দেশে বর্তমানে ৪৯৫টি উপজেলা পরিষদ রয়েছে। সবশেষ ২০১৯ সালের ১০ মার্চ শুরু হয়েছিল উপজেলা পরিষদের নির্বাচন।

পাঁচ ধাপের ওই ভোট শেষ হয় জুনে। আইন অনুযায়ী উপজেলা পরিষদের মেয়াদ শুরু হয় প্রথম সভার দিন। পরবর্তী পাঁচ বছর নির্বাচিত পরিষদ দায়িত্ব পালন করে। মেয়াদপূর্তির আগের ১৮০ দিনের মধ্যে নির্বাচনের বাধ্যবাধকতা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com